-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

এই মাসেই আরম্ভ হবে টি-টোয়েন্টি কাপের টুর্নামেন্টটি। যার কারণে বৃহস্পতিবার ঢাকা অভিজাত হোটেলে আয়োজন করা হয় টুর্নামেন্টটির প্লেয়ার্স ড্রাফট। আর এই ড্রাফটে কাগজে-কলমে সবচেয়ে বেশি শক্তিশালী দল গঠন না করলেও দলে রয়েছেন মুশফিক, রুবেলের মতো অভিজ্ঞ ক্রিকেটার। সেই সাথে তরুণদের মধ্যে রয়েছেন আকবর, তানজিদ তামিম, মেহেদি হাসান রান।
দলের অধিকাংশ ক্রিকেটারই তরুণ। আর এটিই তাদের জন্য বড় সুযোগ দেখছেন খালেদ মাহমুদ। ঘরোয়া ক্রিকেটের মধ্যে অন্যতম বিপিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট। বিপিএল ছাড়া টি-টোয়েনি খেলা হয় না স্থানীয় ক্রিকেটারদের। বিপিএলে দল পেলেও বিদেশি ক্রিকেটারদের ভিড়ে দলে নিজেদের জায়গা করে নিতে হিমশিম খেতে হয় ক্রিকেটারদের। এই টুর্নামেন্টে বিদেশি ক্রিকেটার না থাকায় আকবর, দিপুদের জন্য বড় মঞ্চ হিসেবেই দেখছেন খালেদ মাহমুদ।
“আমি বলবো না যে টুর্নামেন্টে আমাদের দলই শক্তিশালী। তবে আমি খুশি, দলে যেসব তরুণ ক্রিকেটাররা আছে তাদের মধ্যে কয়েকজন বেশ প্রতিভাবান।”