-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

ফলাফল, পুরো বিশ্বকাপে বাংলাদেশের কোন স্ট্রাইক বোলার নেই। শুরুতে উইকেটের জন্য হা পিত্যেশ করেই কেটেছে বাংলাদেশের বিশ্বকাপ আর প্রতিপক্ষ চড়েছে রানের পাহাড়ে।
তাসকিনের পরিবর্তে দলে ঢোকা আবু জায়েদ রাহী বিশ্বকাপে একটি ম্যাচও না খেলে এখন শ্রীলংকা সফর থেকে বাদ। তাহলে প্রশ্ন থেকে যায়, ম্যানেজমেন্টের অনুরোধ সত্ত্বেও রাহীর পরিবর্তে তাসকিনকে কেন পাঠানো হল না? যেখানে, নির্দিষ্ট সময় পর্যন্ত আইসিসির কোন বাধা নিষেধ ছিল না এবং অন্যান্য দলও তাদের প্রাথমিক স্কোয়াডে পরিবর্তন এনেছে।
তাসকিনের ফিটনেস ইস্যু থেকে অনেকেই ধারণা করতে পারেন বাংলাদেশ দল বোধহয় ফিটনেসে অনেক উচু স্ট্যান্ডার্ড মেনে চলে। আসুন তাহলে বাংলাদেশ স্কোয়াডের ফিটনেসের হাল হকিকত জানা যাক।
ক্যাপ্টেন মাশরাফি বিন মর্তুজা পুরো বিশ্বকাপ খেলেছেন হ্যামস্ট্রিং এ গ্রেড টু টিয়ার নিয়ে। তাই মাশরাফির হতশ্রী পারফরম্যান্স মোটেও অবাক করা ছিল না।
গত বিশ্বকাপে ব্যাক টু ব্যাক সেঞ্চুরিয়ন এবং হালে ফিনিশার বনে যাওয়া মাহমুদুল্লাহ রিয়াদ ভুগেছেন কাঁধ এবং কাফ মাসল ইনজুরিতে। এছাড়া মুশফিক, সাইফ, মুস্তাফিজসহ অনেকেরই ছোট বড় চোট ছিল। এই চোটজর্জর দল নির্বাচন পারফরম্যান্সে প্রভাব না ফেললে সেটা মিরাকলই হতো।
মাশরাফির চোটাঘাত শুধু তার পারফরম্যান্স নয় তার ক্যাপ্টেন্সিতেও সমস্যা ডেকে এনেছে। অধিনায়কের চিরায়ত কারিশমা, দুর্দান্ত বোলিং চেঞ্জ, দলকে উজ্জীবিত করা কোনটিই মাঠে চোখে পড়েনি।
দল নির্বাচন থেকে শুরু করে ফিল্ড প্লেসিং সবকিছুতেই বাংলাদেশ ছিল ব্যাকফুটে। একাদশে নয়জন ব্যাটসম্যান আর স্ট্রাইক বোলারের অভাব মানে প্রথম বল থেকেই অধিনায়ক ডিফেন্সিভ ফিল্ড সেটাপ করতে বাধ্য হয়েছেন।
ক্রিকেটে একটি বিশেষণ আছে, স্কুল লেভেল ফিল্ডিং। পুরো টুর্নামেন্টে বাংলাদেশ দলের ফিল্ডিং এবং শারিরীক ভাষা ছিল তাই। হাত গলে বাউন্ডারী আর ক্যাচ পড়া ছিল নিত্য দৃশ্য। জেসন রয়, ডেভিড ওয়ার্নার, রোহিত শর্মার ক্যাচ ফেলে তার দাম কড়ায় গন্ডায় চুকিয়েছে দল।
ভরাডুবির পেছনে অন্যতম প্রধান কারন এই গা ছাড়া ফিল্ডি এবং কিপিং এ কিছু অমার্জনীয় ভুল তা যে কেউ স্বীকার করে নিতে বাধ্য হবে।
ওপেনিং এ ক্রমশ ব্যর্থতা দলকে আরো পেছনে টেনেছে। তামিমের অতি রক্ষণাত্বক মনোভাব এবং সৌম্যের উইকেট ছুড়ে আসা দলকে ভুগিয়েছে বার বার। বোলিং এর মত ব্যাটিং এ ও বাংলাদেশ ভাল শুরু পায়নি।
বিশ্বকাপের পরপরই সাকিব আল হাসান এক ইন্টারভিউতে দলের কিছু সদস্যের ডেডিকেশনের প্রতি পরোক্ষভাবে আংগুল তোলেন। বিসিবির সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী দলের জবাবদিহিতার সংস্কৃতি আছে কি না প্রশ্ন তোলেন।
এ প্রসঙ্গে একটি ‘ছোট’ ঘটনা তুলে ধরা যাক। 



