-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
করোনার কারণে দীর্ঘদিন স্থবির থাকার পর বিসিবি প্রেসিডেন্টস কাপের মধ্য দিয়ে দেশে ফেরে ক্রিকেট। তবে বিসিবি প্রেসিডেন্টস কাপ ছিল স্বল্প পরিসরের আয়োজন। ঐ টুর্নামেন্টের পর বায়ো বাবলের কঠিন চ্যালেঞ্জ নিয়ে বিসিবি আয়োজন করে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। দারুণভাবে আয়োজিত এই টুর্নামেন্ট দর্শকপ্রিয়তাও অর্জন করে।
বিসিবিকে মুশফিকের ধন্যবাদ এমন সফল আয়োজনের জন্যই। দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ শেষে পুরস্কার বিতরণী পর্বে আলাপকালে মুশফিক বলেন, 'বিসিবিকে ধন্যবাদ জানাই এই মহামারিকালে এমন একটি টুর্নামেন্ট আয়োজন করার জন্য। প্রত্যেক দলের খেলার প্রতি একাগ্রতা এবং পেশাদারিত্ব দুর্দান্ত ছিল।'
শুধু বিসিবি ও দলগুলোর প্রচেষ্টাই নয়, মুশফিককে মুগ্ধ করেছে তরুণ ক্রিকেটারদের নিবেদন ও পারফরম্যান্সও। তার নেতৃত্বাধীন বেক্সিমকো ঢাকায় ছিল তারুণ্যে ভরপুর। মুশফিকের বিশ্বাস, এই টুর্নামেন্ট থেকে পাওয়া শিক্ষা কাজে লাগিয়ে ভবিষ্যতে জাতীয় দলেও ভালো করবেন পরীক্ষিত তরুণরা।
মুশফিক আরও বলেন, 'অনেক তরুণ খেলোয়াড় এই টুর্নামেন্টে উঠে এসেছে যারা টি-টোয়েন্টিতে ভালো করতে পারে। বাংলাদেশের ক্রিকেটের জন্য এটা অনেক উৎসাহজনক ব্যাপার। আশা করি তরুণরা তাদের ভুল থেকে শিখতে পারবে। ভবিষ্যতে দেশকে প্রতিনিধিত্ব করার সময় নিজেদের ভুল শুধরে বাংলাদেশের হয়ে দীর্ঘ সময় খেলবে।'
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে 