-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

নিউজিল্যান্ডের কুইন্স টাউনে অনুশীলনের সময় হাঁটুতে চোট পেয়েছিলেন মোসাদ্দেক। চোটের অবস্থা কিছুটা উন্নতি হলে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নেমেছিলেন তিনি। কিন্তু তাতে আরও বিপত্তি বাঁধিয়ে বসেছেন। ওইদিনের পরে চোটটির আরও অবনতি হয়েছে। শ্রীলঙ্কা সফরের আগেও এই চোট থেকে সুস্থ হয়ে উঠতে পারেননি তিনি। এখনো হাঁটতে হচ্ছে খুঁড়িয়ে খুঁড়িয়ে।
দেশে ফেরার পর থেকেই নিয়মিত বিসিবির চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন এই অলরাউন্ডার। এখনো তার বাম পায়ে প্রচণ্ড ব্যথা এবং হাঁটুর আশেপাশের অংশও অনেক ফুলে আছে। বিসিবি মেডিকেল ইউনিট জানিয়েছে, মোসাদ্দেকের চোটের অবস্থা আরও দুই সপ্তাহ পর্যবেক্ষণ করা হবে। এই সময়ে বিভিন্ন পরীক্ষা নিরিক্ষা করানো হবে তার। তারপরেই বোঝা যাবে এই চোটের গতিপ্রকৃতি। তিনি কবে নাগাদ মাঠে ফিরতে পারবেন সেটা বুঝতেও কমপক্ষে দুই সপ্তাহ সময় লাগবে।
শুধু শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ থেকেই ছিটকে যাননি অলরাউন্ডার, আগামী মাসে শ্রীলঙ্কা যে বাংলাদেশ সফরে আসবে সেই সফরেও তিনি খেলতে পারবেন না এটা মোটামুটি নিশ্চিত। উল্লেখ্য, মে মাসের শেষের দিকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা শ্রীলঙ্কার।
২৫ বছর বয়সী এই ক্রিকেটার বাংলাদেশের পক্ষে ৩টি টেস্ট, ৩৫টি ওয়ানডে ও ১৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। খুব আহামরি না হলেও পরিসংখ্যান খুব খারাপও না। টেস্টে ৪১ গড়ে করেছেন ১৬৪ রান, ওয়ানডেতে ২৭.৪৫ গড়ে ৫৪৯ রান ও টি-টোয়েন্টিতে ১৯.৬ গড়ে করেছেন ১৯৬ রান। ওয়ানডেতে ১৪টি ও টি-টোয়েন্টিতে ৫টি উইকেটও পেয়েছেন।