-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

রবিবার (১১ জুলাই) ডাবলিনে বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের প্রায় এক ঘন্টা পর টস অনুষ্ঠিত হয়। টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাবুমা। এক ঘন্টা দেড়িতে খেলা মাঠে গড়ালেও প্রথম দফায় ম্যাচের দৈর্ঘ্য কমানো হয়নি। খেলার মাঝপথে আবারও বৃষ্টি হানা দিলে ম্যাচ নেমে আসে ৪৩ ওভারে।
আয়ারল্যান্ড ইনিংসের ৪১তম ওভারে ব্যাটিং করছিলেন মার্ক অ্যাডায়ার ও জর্জ ডকরেল। তখন আবারও শুরু হয় বৃষ্টি। এরপর আর দুই দলের মাঠে ফেরা হয়নি। ৪০.২ ওভার পর্যন্ত ব্যাট করে ৪ উইকেট হারিয়ে আয়ারল্যান্ড তোলে ১৯৫ রান।
এদিকে দিনের শুরুতে টস হেরে ব্যাট করতে নেমে ৪০ বল খেলে মাত্র ১৩ রান করে অ্যান্ডিলে ফেসুকায়োর বলে আউট হয়ে সাজঘরে ফেরেন আইরিশ ওপেনার পল স্টার্লিং। এরপর অধিনায়ক অ্যান্ডি বালবির্নির সঙ্গে দারুণ এক জুটি গড়েন আরেক ওপেনার উইলিয়াম পোর্টারফিল্ড। বালবির্নি ও পোর্টারফিল্ডের ৮৭ রানের জুটি ভাঙেন দক্ষিণ আফ্রিকান বাঁহাতি চায়নাম্যান তাবরাইজ শামসি।
শামসির বলে অ্যাইডেন মারক্রামের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলয়নে ফেরার আগে ৮৭ বলে ৯টি চারের সাহায্যে পোর্টারফিল্ডের ব্যাট থেকে আসে ৬৩ রান। এরপর জোড়া আঘাত হানেন পেসার কাগিসা রাবাদা। শামসির হাতে ক্যাচ দিয়ে ৭৯ বলে ৬৫ রান করে আউট হন বালবির্নি। আর রাবাদার কাছে উইকেট হারনোর আগে হ্যারি টেক্টর ২৮ বলে করেন ২৫ রান।
এরপর ডকরেলকে সঙ্গে ইনিংস এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছিলেন মার্ক অ্যাডায়ার। লুঙ্গি এনগিডি ও রাবাদাকে পর পর দুটি ছক্কা হাঁকিয়ে অ্যাডায়ার করেন ৮ বলে ১৬ রান। এরপর আবারও বৃষ্টি শুরু হয়। সেই বৃষ্টি আর থামেনি। ফলে স্থানীয় সময় বিকেল পাঁচটার দিকে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন দুই আম্পায়ার। আাগামী ১৩ জুলাই ডাবলিনেই সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলতে মাঠে নামবে দুই দল।
সংক্ষিপ্ত স্কোর
টস: দক্ষিণ আফ্রিকা
আয়ারল্যান্ড: ১৯৫/৪ (৪০.২ ওভার)
বালবার্নি ৬৫, পোর্টারফিল্ড ৬৩, স্টার্লিং ১৩, অ্যাডায়ার ১৬*, ডকরেল ১*
রাবাদা ৮.২-২-৪৩-২, লুঙ্গি এনগিডি ৮-০-৩৩-০, ফেলুকওয়ায়ো ৭-১-৩৯-১, তাবরিজ শামসি ৮-০-৩৫-১, মহারাজ ৯-০-৩৮-০
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 