-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

টুর্নামেন্টে এখন পর্যন্ত একমাত্র দল হিসেবে জয়ের ধারা অব্যাহত রেখেছে চট্টগ্রাম। মিরপুরে নিজেদের তৃতীয় ম্যাচে বরিশালকে ১০ রানে পরাজিত করেছে মিঠুন বাহিনী। প্রথম ১৬ ওভারে ১০২ রান সংগ্রহ করলেও শেষ চার ওভারে ৪৯ রান তুলেছেন চট্টগ্রাম। শেষদিকে রান তুলেছেন মোসাদ্দেক এবং সৈকত আলী। বিশেষ করে ১১ বলে ২৭ রানের ঝড়ো ইনিংস খেলেছেন সৈকত। প্রথম ম্যাচেই তার অ্যাপ্রোচে মুগ্ধ হয়েছেন দলের অধিনায়ক মিঠুন।
“অবশ্যই খুশি। দল যেভাবে খেলছে তাতে খুশি না হয়ে উপায় নেই। সবাই নিজেদের কাজটা ঠিকঠাক করতে পেরেছে। বিশেষ করে ব্যাটিংয়ের কথা বলব। সৈকত আলীর প্রথম ম্যাচ ছিল এটি, ও যেভাবে ব্যাটিং করেছে। তার ব্যাটিংয়ে মুগ্ধ আমি।”
তিনি আরও যোগ করেন, “ম্যাচের প্রথমদিকে আমরা বেশ কয়েকটি উইকেট হারিয়েছি। আমাদের পরিকল্পনা ছিল হাতে উইকেট রেখে ম্যাচ যতটা গভীরে নিয়ে যাওয়া যায়।”
প্রথম দুই ম্যাচে পরে ব্যাট করে ডমিনেট করেই জিতেছে চট্টগ্রাম। তবে এই ম্যাচে চিত্রটা ভিন্ন ছিল। বরিশালের বিপক্ষে টস হেরে আগে ব্যাটিং পায় চট্টগ্রাম। আর তাই এই ম্যাচের জয়ের কৃতিত্বটা বোলারদেরও দিচ্ছেন মিঠুন।
“প্রতি ম্যাচ তো আর প্রথম দুই ম্যাচের মতো জিততে পারব না। যদি আমরা টুর্নামেন্ট জিততে চাই তাহলে অবশ্যই কিছু ক্লোজ ম্যাচ জিততে হবে। বোলাররা আজও নিজেদের কাজটা ভালোভাবে করতে পেরেছে, কৃতিত্বটা তাদের।”
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 