-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

লুক রনকি। ছবিঃ বিডিক্রিকটাইম [/caption]
রোববারও আরও একবার চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে দলটি। সিলেট সিক্সার্সের কাছে ১০ উইকেটে হেরে পেয়েছে আসরের সবচেয়ে বড় পরাজয়ের লজ্জা। ম্যাচ শেষে লুক রনকির কাছে সাংবাদিকরা জানতে চাইলেন এমন দৃষ্টিকটু ব্যর্থতার সম্ভাব্য কারণ। সেখানে ফুটে উঠল রনকির অসহায়ত্ব। কারণ তো নিজেও জানেন না রনকি!
লুক রনকি বলেন, 'প্রতিটি হারের পরপরই আমাকে এই একই প্রশ্নের মুখে পড়তে হয়েছে। আমরা সেটি জানলে নিশ্চয়ই কারণ চিহ্নিত করে নিজেদের বদলাতাম। দুর্ভাগ্যজনক ব্যাপার হলো, ১১টি ম্যাচ খেলে ফেললেও আমরা নিজেদের বাজে পারফরম্যান্সের কারণ বের করতে পারিনি। আমরা সত্যিই জানি না যে কী করতে হবে বা কী বদলাতে হবে। আমরা বড় বড় ভুল করছি আর নিজেদের বিব্রতকর অবস্থায় ফেলছি।'
তিনি আরও বলেন, 'সেটি (ব্যর্থতার কারণ) তো অবশ্যই করতে হবে। কারণ আমরা মাত্র দুটি ম্যাচই জিতেছি।'
হারের বৃত্তে বন্দী হয়ে আত্মবিশ্বাস কমে যাওয়াও ব্যর্থতার কোনো কারণ কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'অবশ্যই, এটিই সবচেয়ে বড় ব্যাপার। যদি আপনি না-ই জানেন যে আপনি কী করতে চান, তখন আপনার আত্মবিশ্বাসও কমে যাবে। আপনার পক্ষে ঘুরে দাঁড়ানোও কঠিন হয়ে যায় তখন। আর আত্মবিশ্বাস এমন একটি জিনিস, যা আপনাকে ম্যাচ জেতাবে। আপনি যত খারাপই করুন না কেন, নিজের মধ্যে বিশ্বাস থাকলে সেখান থেকেও কিছু করা সম্ভব।'
ঢাকা পর্বে ভাইকিংসের ব্যাটসম্যানরা ম্লান থাকলেও চট্টগ্রাম পর্বে, অর্থাৎ নিজেদের মাটিতে রান পেয়েছে দলটি। এ প্রসঙ্গে কিউই এই ক্রিকেটার বলেন, 'দুই জায়গার উইকেট একেবারেই আলাদা। চট্টগ্রামের উইকেট ভিন্ন মাটি ও কাদা দিয়ে তৈরি। আর এখানে (মিরপুরে) এমনকি চট্টগ্রাম পর্বের আগেও উইকেট বোলারদের জন্যই উপভোগ্য ছিল বেশি। বিশেষ করে দিনের ম্যাচে। এখানে উইকেটে টার্ন আছে। আবার বোলাররা এমন ডেলিভারিতেও উইকেট পেয়েছে, যে বলে টার্নই করেনি। এ ক্ষেত্রে ব্যাটসম্যানের উইকেট বিলিয়ে আসাই ব্যর্থতার কারণ।'