-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

আজ ব্যাংকার্স চ্যাম্পিয়নশিপ ট্রফিতে রাজধানীর দুই মাঠে সর্বমোট চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়। যেখানে মিরপুরের সিটি ক্লাব মাঠে দিনের প্রথম ম্যাচে ঢাকা ব্যাংককে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ ব্যাংক। ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে রাসেলের ৪৮ এবং সাফায়েতের ৩৫ রানের সাথে শেষদিকে কামরুলের অপরাজিত ২১ রানের কল্যাণে নির্ধারিত ওভার শেষে ১৫৮ রানের পুঁজি পায় ঢাকা ব্যাংক।
১৫৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনার টুটুলের ৭৯ রানের সাথে বাশারের ২৭ এবং রনির ১৭ রানের সৌজন্যে ৩ বল এবং ৪ উইকেট হাতে রেখেই জয় তুলে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ম্যাচসেরা হন বাংলাদেশ ব্যাংকের টুটুল।
একই মাঠে দিনের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করতে নেমে আরাফাত ও রিজওয়ানের ব্যাটে ভালো শুরু পায় ব্র্যাক ব্যাংক। আরাফাতের ২১ ও রিজওয়ানের ২২ রানের সাথে তৌহিদুলের ৪৫ এবং শেষদিকে নাজমুলের ৪১ রানের কল্যাণে নির্ধারিত ২০ ওভার শেষে ১৭১ রানের সংগ্রহ পায় ব্র্যাক ব্যাংক।
১৭২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে জাহান ও আলিমের ঝড়ো ফিফটিতে ১৭ বল এবং ৫ উইকেট হাতে রেখেই জয় তুলে নিয়েছে এইচএসবিসি। ম্যাচে ২৮ বলে ৫৬ রান করেন জাহান। আলিমের ব্যাট থেকে এসেছে ৩১ বলে ৫৫ রান। এছাড়াও ওপেনার অনন্ত করেন ২৫ রান।
সিটি ক্লাব মাঠের মত উইল্যাব মাঠেও আজ টুর্নামেন্টের দুইটি ম্যাচ মাঠে গড়িয়েছে। যেখানে প্রথম ম্যাচে ইসলামী ব্যাংকের মুখোমুখি হয় এসসিবি। ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি ইসলামী ব্যাংক। নাজমুলের ২৬ ও বাশারের অপরাজিত ২১ রানের কল্যাণে মোটে ১১০ রান তুলতে পারে ইসলামী ব্যাংক।
১১১ রানের সহজ টার্গেট টপকাতে নেমে খুব বেশি বেগ পেতে হয়নি এসসিবি’র। আমানের অপরাজিত ৩৬ রানের সাথে আমিনের ২৭ রানের সুবাদে ৬ উইকেটের জয় তুলে নিয়েছে এসসিবি। ম্যাচ সেরার পুরস্কার উঠেছে আমানের হাতে।
একই মাঠে দিনের দ্বিতীয় ম্যাচে প্রাইম ব্যাংকের কাছে ১১ রানে হেরেছে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড (এসবিএসি)। ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে ফাইয়াজের ৭১ ও কঙ্কনের ৫৪ রানের উপর ভর করে ২০ ওভার শেষে স্কোর বোর্ডে ১৩৯ রান তুলতে পারে প্রাইম ব্যাংক।
তবে ১৪০ রানের লক্ষ্যটাও টপকাতে ব্যর্থ হয়েছে এসবিএসি। রতনের ২৬ বলে ঝড়ো ফিফটি শেষদিকে কিছুটা রোমাঞ্চ জাগিয়েছিল। তবে দিনশেষে পরাজয় মেনে নিয়েই মাঠ ছাড়তে হয় এসবিএসিকে। রতনের অপরাজিত ৫৪ রানের পরেও ১২৮ রানে থামে এসবিএসির ইনিংস। ফলে ১১ রানের জয় পায় প্রাইম ব্যাংক।
সংক্ষিপ্ত স্কোর:
ম্যাচ ১
ঢাকা ব্যাংক: ১৫৮/৬ (২০ ওভার)
রাসেল ৪৮, সাফায়েত ৩৫; শাকের ২/১৮।
বাংলাদেশ ব্যাংক: ১৫৯/৬ (১৯.৩ ওভার)
টুটুল ৭৯, বাশার ২৭; রাশিদ ৩/২৩।
ম্যাচ ২
ব্র্যাক ব্যাংক: ১৭১/৮ (২০ ওভার)
তৌহিদুল ৪৫, নাজমুল ৪১;
এইচএসবিসি: ১৭২/৫ (১৭.১ ওভার)
জাহান ৫৬, আলিম ৫৫; শাহেদ ২/৪৫।
ম্যাচ ৩
ইসলামী ব্যাংক: ১১০/৯ (২০ ওভার)
নাজমুল ২৬, বাশার ২১*; এনায়েত ৩/৬।
এসসিবি: ১১১/৪ (১৭.৪ ওভার)
আমান ৩৬*, আমিন ২৭; জাকারিয়া ২/২০।
ম্যাচ ৪
প্রাইম ব্যাংক: ১৩৯/৫ (২০ ওভার)
ফাইয়াজ ৭১, কঙ্কন ৫৪; আফজাল ২/১৭।
এসবিএসি: ১২৮/৬ (২০ ওভার)
রতন ৫৪*, নিজাম ২৫; সেতু ৩/৯।




