-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

ইংল্যান্ড ও ভারতের মধ্যকার পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের চতুর্থ ম্যাচের খেলা চলছে কেনিংটন ওভালে। ম্যাচের দ্বিতীয় দিন ৩৩.২ ওভারে তখন ইংল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ১০৯ রান। ব্যাটিংয়ে ছিলেন ওলি পোপ, নন স্ট্রাইক প্রান্তে জনি বেয়ারস্টো। বোলিংয়ের জন্য প্রস্তুত হচ্ছিলেন উমেশ যাদব।
তখন হঠাৎ করে গ্যালারি থেকে দ্রুত বেগে দৌঁড়ে মাঝ মাঠে চলে আসেন ড্যানিয়েল জার্ভিস বা জার্ভো। দ্রুত বেগে দৌঁড়ে এসে নন স্ট্রাইক প্রান্তে থাকা বেয়ারস্টোকে সজোরে ধাক্কাও দেন তিনি। এবার তার লক্ষ্য ছিল ভারতের পক্ষে বোলিং করা। নিরাপত্তারক্ষীরাও তৎক্ষণাৎ মাঠে এসে তাকে নিয়ে যান।
চলমান সিরিজে তৃতীয়বারের মতো মাঠে ঢুকলেন তিনি। নিরাপত্তারক্ষীদের চোখ ফাঁকি দিয়ে তাদের সামনে দিয়েই বারবার মাঠে প্রবেশ করছেন এই প্রাঙ্কস্টার। এই ঘটনা নিশ্চিতভাবেই ইংল্যান্ডের মাঠের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে।
লিডসে প্রথমবারের মতো মাঠে প্রবেশ করেছিলেন জার্ভো। তখন ভারতের পক্ষে ফিল্ডিং করতে নেমেছিলেন তিনি। পরের ম্যাচে হেডিংলিতে ব্যাট-প্যাড পরে বিরাট কোহলির জায়গায় ব্যাটিং করতে নেমে পড়েন তিনি। হেডিংলি কর্তৃপক্ষ কড়া সিদ্ধান্ত নিতে অবশ্য দেরি করেননি। উক্ত মাঠ থেকে তারা জার্ভোকে আজীবনের জন্য নিষিদ্ধ করেছেন। সেই সাথে তাকে জরিমানাও করা হয়েছিল। তারপরও ওভালে আবার একই কাণ্ড ঘটালেন এই কৌতুক অভিনেতা।