-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে ১৮০ রানের বিশাল ব্যবধানে পরাজিত হয়েছে ভারত। স্বাভাবিকভাবেই এতে সমগ্র ভারতজুড়ে নেমে এসেছিল শোকের চাদর।
কিন্তু এমন অবস্থায়ও ভারতের কিছু এলাকার মানুষকে পাকিস্তানের জয়ে উল্লাস করতে দেখা গেছে। তারা আতশবাজি ফুটিয়ে পাকিস্তানের জয় উদযাপন করেছে, এমনকি ভারতের মাটিতে দাঁড়িয়ে 'পাকিস্তান জিন্দাবাদ' শ্লোগান দিতেও ভোলেনি।
এবং এমন 'অপরাধের' হাতেনাতে সাজাও মিলেছে। পাকিস্তানের জয় উদযাপনের দায়ে ১৫ জুন মুসলিম যুবককে গ্রেপ্তার করেছে ভারতের পুলিশ। থানায় এই অভিযোগ দায়েরের পর ভারতীয় দণ্ডবিধির ১২০বি ও ১২৪এ ধারা মতে তাদের গ্রেপ্তার করা হয়।
এই ঘটনায় বোরহানপুর জেলার মোহাদ গ্রাম থেকে গ্রেপ্তারকৃতদের মঙ্গলবারই আদালতে প্রেরণ করার হয়, এবং আদালত আসামীদের জামিন না-মঞ্জুর করে দেয়। জানা গেছে, আসামীদের সাজা হিসেবে আজীবন কারাদন্ডও দেয়া হতে পারে।
শাহপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় পাঠক বলেন, দণ্ডবিধির ১২৪এ ধারায় স্পষ্ট বলা আছে, যে কেউ এমন কিছু করবে যা দেশের সম্মানের জন্য হানিকর- তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে।
রাষ্ট্রদ্রোহের অভিযোগে দায়ের করা ওই মামলার তদন্ত কর্মকর্তা রামসে যাদব দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানান, মোহাদ গ্রামটি মুসলিম প্রধান আর অভিযোগ দায়েরকারী ওই গ্রামের একজন হিন্দু বাসিন্দা।
রামসে আরও জানান, ওই ব্যক্তিদের সরকারি সুযোগ-সুবিধা বন্ধের অনুরোধ জানিয়ে জেলা ম্যাজিস্ট্রেটকে পুলিশের পক্ষ থেকে চিঠি দেওয়া হবে অচিরেই।
- জান্নাতুল নাঈম পিয়াল, প্রতিবেদক, বিডিক্রিকটাইম ডট কম