-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

২৬ ক্রিকেটারকে নিয়ে এইচপি দলের ক্যাম্প হয়েছিল এই মাসের শুরুর দিকে। এই ক্যাম্পে ছিলেন আফিফ হোসেন, আমিনুল ইসলাম ও নাঈম শেখ। বিসিবি প্রেসিডেন্টস কাপ শেষ হলে সোমবার মিরপুর শেরে-ই-বাংলা স্টেডিয়ামে আরম্ভ হয় ক্যাম্প। এই ক্যাম্পে যোগ দেন আফিফ। তার আশা এই ক্যাম্প থেকে ভালো কিছু শিখতে পারবেন তিনি।
“আমাদের এই ক্যাম্প প্রেসিডেন্টস কাপ আরম্ভ হওয়ার আগেই শুরু হয়েছিল। টুর্নামেন্টে যারা সুযোগ পেয়েছিল তারা খেলেছিল এবং যারা পায়নি তারা ক্যাম্পে ছিল। আবার সবাই একসঙ্গে হয়েছি। যে ভুলগুলো ছিল সেগুলো শুধরে নেওয়ার সুযোগ থাকবে আমাদের। আশা করছি এই ক্যাম্প থেকে আরও ভালো কিছু শিখতে পারব।”
প্রেসিডেন্টস কাপে ব্যাট হাতে মোটামুটি সফলই বলা যায় আফিফকে। সামনেই আরম্ভ হবে টি-টোয়েন্টি টুর্নামেন্ট। আফিফের লক্ষ্য এইচপি ক্যাম্প থেকে ভালো কিছু শিখে সেটি যেন টি-টোয়েন্টি টুর্নামেন্টে কাজে লাগাতে পারেন।
“ভালো একটা কোচের অধীনে এই সময়ে আমরা অনুশীলন করত পারতেছি, এটা অবশ্যই ভালো দিক। এসব ক্যাম্প সাধারণত দীর্ঘ সময় ধরে হয়। যেহেতু লম্বা সময়ের জন্য ভালো প্রস্তুতি নেওয়ার সুযোগ পাওয়া যায়, অবশ্যই নিজের জন্য একটা বড় সুযোগ থাকবে এখান থেকে ভালো কিছু শিখে সেটি যেন টি-টোয়েন্টি টুর্নামেন্টে কাজে লাগাতে পারি।”
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে 