-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

২০০৯ সালে পাকিস্তান সফররত শ্রীলঙ্কান ক্রিকেট দলের উপর নারকীয় সন্ত্রাসী হামলার পর থেকে ক্রিকেট আয়োজন থেকে নির্বাসিত রয়েছে পাকিস্তান। তবে বিভিন্ন সময়ে ঘরোয়া ক্রিকেটের সফল আয়োজন ও কড়া নিরাপত্তা-ব্যবস্থার আশ্বাসে আইসিসির মন গলাতে সক্ষম হয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। এতে আইসিসির সর্বশেষ বোর্ড সভায় সিদ্ধান্ত হয় বিশ্ব একাদশের পাকিস্তান সফরের ব্যাপারে। অবশেষে সেই সফর দেখল সফলতার মুখ, যা হাসি ফুটিয়েছে পাকিস্তানের ক্রিকেট অঙ্গনে।
বিশ্ব একাদশের সফরকে ঘিরে কড়া নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে পুরো পাকিস্তান। খেলোয়াড়-কর্মকর্তাদের চলাচলের রাস্তায় কোনো যানবাহন তো নেই-ই, নেই কোনো মানুষের আনাগোনাও। এমন ব্যবস্থায় আয়োজকদের পাশাপাশি খুশি পাকিস্তান সফররত বিশ্ব একাদশের খেলোয়াড়-কোচরাও।
এমন কড়া নিরাপত্তা-ব্যবস্থায় যেন চমকে গেছেন বিশ্ব একাদশের দক্ষিণ আফ্রিকান অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস। নিরাপত্তা-ব্যবস্থা কতটা জোরালো তা বোঝাতে তিনি বলেন, ‘এত কঠোর নিরাপত্তা দেখে মনে হচ্ছে আমরা একটা সিনেমার জগতে বসবাস করছি।’
তবে কঠোর এমন নিরাপত্তা-ব্যবস্থায় আপত্তি নেই তার। বরং টেস্ট খেলুড়ে দেশ ও সাবেক বিশ্ব-চ্যাম্পিয়ন পাকিস্তানে ক্রিকেট ফেরানোয় অবদান রাখতে পেরে খুশি তিনি। জানালেন, খুশি বিশ্ব একাদশ দলের অন্যরাও। ডু প্লেসিস বলেন, 'পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোয় অবদান রাখতে পারায় দলের সবাই খুব গর্বিত। বিশ্ব একাদশের হয়ে পাকিস্তানে খেলতে আসা মানে অনেক বড় কিছু আমাদের জন্য। ক্রিকেটের চেয়েও যেন অনেক বড় কিছু এটা।'
ইন্ডিপেন্ডেন্স কাপ নামের এই টি-২০ সিরিজ শুরু হচ্ছে ১২ সেপ্টেম্বর (মঙ্গলবার) থেকে। সিরিজের পরবর্তী ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে আগামী ১৩ ও ১৫ সেপ্টেম্বর। বিশ্ব একাদশে 