-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

অথচ কে বলবে, এই ফ্রাইলিঙ্ক বিশ্রামে ছিলেন!
ম্যাচ শেষে ফ্রাইলিঙ্ক নিজেই জানান, এই ম্যাচে খেলা নিয়ে সন্দিহান ছিলেন তিনি। কারণ- ছিলেন বিশ্রামে। তা, কী কারণে বিশ্রামে ছিলেন ফ্রাইলিঙ্ক? উত্তর হল- মাকড়সার কামড়ে!
ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচে যে মাঠে নামতে পেরেছেন তাতে নিজেকে সৌভাগ্যবান মনে করছেন ফ্রাইলিঙ্ক! ফ্রাইলিঙ্ক জানান, ‘মাকড়সার কামড় খেয়ে একটু আহত ছিলাম। এই ম্যাচের জন্য আমি ফিট ছিলাম সেদিন থেকে আমার সৌভাগ্য।’
একাদশে থাকলেও হয়ত ব্যাট করার কথা ছিল না তার। কিন্তু দলের বিপদের মুহূর্তে দলের অষ্টম ব্যাটসম্যান হিসেবে ক্রিজে নামতে হয় তাকেই। কারণ, ১০ বলে ২১ রান নেওয়ার মত আস্থাভাজন ব্যাটসম্যান ছিলেন না যে আর কেউই!
ফ্রাইলিঙ্ক বলেন, ‘হাতে কোনো অপশন ছিল না দলের, আমাকেই ব্যাট হাতে ক্রিজে নামতে হয়েছে। এই ম্যাচে অবশ্য আমরা আমাদের সেরা ক্রিকেটটা খেলিনি। তবে অন্তত আশি শতাংশ দিয়েছি।’
ঢাকা ডায়নামাইটসকে ১৩৯ রানে আটকে দেওয়ার পেছনে বোলারদের কৃতিত্ব দেন তিনি। বল হাতে ফ্রাইলিঙ্ক নিজেও ছিলেন দুর্দান্ত, শিকার করে নেন ঢাকার দুটি উইকেট। তিনি বলেন, ‘তাদেরকে দারুণভাবে ১৪০ এর মধ্যে আটকে দিয়েছি। অথচ তারা শিরোপা জেতা একটি দল। বোলাররা আজ সত্যিই অনেক ভালো করেছে। তাদের প্রত্যেকেই আরও শিখতে চায়, আরও ভালো জানতে চায়।’
প্রসঙ্গত, নিজেদের ষষ্ঠ ম্যাচে এটি চিটাগং ভাইকিংসের পঞ্চম জয়। নেট রান রেটে পিছিয়ে থাকায় এখনও শীর্ষে ওঠা হয়নি দলটির। তবে এক ম্যাচ বেশি খেলে চিটাগংয়ের সমান সংখ্যক পাঁচটি ম্যাচে জয় পাওয়া ঢাকা ডায়নামাইটস হেরেছে দুটি ম্যাচে, যেখানে চিটাগংয়ের হার মাত্র একটি!