-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

যদিও টস হেরে ব্যাট করতে নেমে ভারতের শুরুটা ওতটা ভালো ছিল না। দলীয় ৪০ রানেই দলটি হারায় হানুমা বিহারীকে। নিয়মিত দুই ওপেনারের বদলি হিসেবে ওপেন করতে নামা এই মিডল অর্ডার ব্যাটসম্যান ৬৬ বলের মোকাবেলায় ৮ রান করে আদর টেস্ট ইনিংস খেলার ইঙ্গিত দিলেও ছন্দপতন ঘটে প্যাট কামিন্সের বলে। ১৯তম ওভারের পঞ্চম বলে অ্যারন ফিঞ্চের হাতে ক্যাচ তুলে দেন বিহারী।
বিহারীর বিদায়ের পর প্রতিরোধ গড়ে তোলেন আরেক ওপেনার আগারওয়াল ও ওয়ান ডাউনে নামা পূজারা। দ্বিতীয় উইকেটে দুজনে যোগ করেন ৮৩ রান। অভিষেক ইনিংসে ১৬১ বলের মোকাবেলায় ৭৬ রান আসে আগারওয়ালের ব্যাট থেকে, যেখানে ছিল ৮টি চার ও ১টি ছক্কা।
তবে ইনিংসকে বেশি দীর্ঘায়িত করতে পারেননি আগারওয়াল। অজি অধিনায়ক টিম পেইনের ক্যাচে পরিণত হন, এবারও শিকারি ছিলেন কামিন্স।
তবে আগারওয়াল সাজঘরে ফেরার পর দিনের খেলায় আর কোনো উইকেট হারাতে হয়নি ভারতকে। পূজারা ও কোহলি বাকি অংশের খেলায় অস্ট্রেলীয় বোলারদের ধৈর্যের পরীক্ষাই নিয়েছেন বলতে গেলে। ৯২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে মাঠ ছেড়েছেন দুজন। ৮৯ ওভার ব্যাট করে ২ উইকেট হারানো ভারতের সংগ্রহ ২১৫ রান।
দ্বিতীয় দিন সকালে ব্যাট করতে নামবেন ২০০ বলে ৬৮ রান করা পূজারা ও ১০৭ বলে ৪৭ রান করা কোহলি।
প্রসঙ্গত, ম্যাচ শুরুর আগে ৭ বছর বয়সী শিশু ক্রিকেটার আর্চি শিলারের মাথায় ব্যাগি গ্রিন পরিয়ে দেন অজি কোচ জাস্টিন ল্যাঙ্গার। এরপর টস সেশনেও যোগ দেয় অজি দলের ‘বিশেষ’ এই অধিনায়ক।
সংক্ষিপ্ত স্কোর (প্রথম দিন শেষে)
টস: ভারত
ভারত প্রথম ইনিংস- ২১৫/২ (৮৯ ওভার)
আগারওয়াল ৭৬, পূজারা ৬৮*, কোহলি ৪৭
কামিন্স ৪০/২