-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অলরাউন্ডার মেহেদী হাসান[/caption]
সিনিয়র ক্রিকেটারদের অনুপস্থিতিতে ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে জাতীয় দলে অভিষেক হয় মেহেদী হাসানের। টিম কম্বিনেশনের কারণে জাতীয় দলে খেলা হয়ে উঠেনি তাঁর। বিপিএলের ষষ্ঠ আসরে ভালো পারফর্ম করে আবারো নজর কাড়তে চান মেহেদী।
নিজের সেরাটা দিয়ে দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠতে চাওয়া মেহেদী অবশ্য বাস্তবতাটাও মানছেন। তিনি বলেন, "আমি যদি ভালো করি তাহলে গেইল অথবা অন্য কোনো বড় বড় ব্যাটসম্যানও আউট হবে। বাজে বল করলে যেকোনো ব্যাটসম্যানই মারবে। এটা ক্রিকেটের নিয়ম। ভালো বল করলে যেকোনো ব্যাটসম্যানের জন্য কঠিন।"
এইবারের আসরে ১ম ম্যাচে ৪ ওভার বোলিং করে ২৪ রানের বিনিময়ে ২ উইকেট তুলে নেন মেহেদী হাসান। ব্যাটিংয়ের সুযোগ পাননি। তার দল জয় পেয়েছে সিলেট সিক্সার্সের বিপক্ষে।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের বিপক্ষে আজ মাঠে নামবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কাগজে কলমে শক্তিশালী দুই দলই। তাই এই দুই দলের ম্যাচটি জমজমাট হবে বলেই আশা করা যাচ্ছে। ম্যাচটি শুরু হবে বিকাল ৫ টা ২০ মিনিটে। মেহেদীরও সেটাই প্রত্যাশা, "গতবারের দলের চেয়ে এবারের দল একটু আলাদা হয়েছে। কোনো দল একটু শক্তিশালী, আবার কোনোটা একটু কম শক্তিশালী হয়েছে। আমাদের দলটা এবার ভালো হয়েছে। আমরাও গত ম্যাচ জিতেছি, রংপুরও জিতেছে। ম্যাচটা খুব ভালো হবে আশা করি।"