-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

দুই শ্রীলঙ্কান কিংবদন্তীর দিকে আঙুল তুলেছেন শ্রীলঙ্কা ক্রিকেটের সাবেক সভাপতি থিলাঙ্গা সুমাথিপালা। তাদের হাত ধরেই শ্রীলঙ্কার ক্রিকেটে ম্যাচ পাতানো প্রবেশ করেছে বলে অভিযোগ তার। সোমবার এ অভিযোগ তুলেন সুমাথিপালা।
সুমাথিপালা শ্রীলঙ্কার স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, "গুপ্ত নামের এক জুয়াড়ির কাছ থেকে ১৫ হাজার ডলার নেওয়ার অভিযোগে এসেছিল অর্জুনা রানাতুঙ্গা ও অরবিন্দ ডি সিলভার নাম।" এ নিয়ে এখনো মুখ খুলেননি অর্জুনা রানাতুঙ্গা।
বর্তমানে থিলাঙ্গা সুমাথিপালা শ্রীলঙ্কার একজন সংসদ সদস্য। অন্যদিকে অর্জুনা রানাতুঙ্গা শ্রীলঙ্কার একজন মন্ত্রী।
অবশ্য সুমাথিপালা ও রানাতুঙ্গার মাঝে বৈরি সম্পর্ক রয়েছে। এর আগে রানাতুঙ্গা অভিযোগ করেছিলেন ম্যাচ পাতানোর সাথে সুমাথিপালা ও তার পরিবারের সদস্যরা জড়িত ছিলেন। শুধু তাই নয়, সুমাথিপালার দুর্নীতির কারণে শ্রীলঙ্কান ক্রিকেট অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেও বলে অভিযোগ তার।
১৯৯৭-১৯৯৮, ২০০০-২০০১ এবং ২০০৩-২০০৪ - এ তিন মেয়াদে শ্রীলনা ক্রিকেটের সভাপতিত্ব করেছেন থিলাঙ্গা সুমাথিপালা। এছাড়া ১৯৯৮-২০০০ সালে তিনি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের একজন পরিচালক ছিলেন। ২০০০-২০০১ সাল পর্যন্ত তিনি এশিয়ান ক্রিকেট কমিটির চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন।
শ্রীলঙ্কার হয়ে ৯৩ টেস্ট ও ২৬৯ টি ওয়ানডে খেলেছেন রানাতুঙ্গা। ১৯৯৬ সালের বিশ্বকাপজয়ী শ্রীলঙ্কা দলকে নেতৃত্ব দেন রানাতুঙ্গা। অরবিন্দ ডি সিলভা শ্রীলঙ্কার হয়ে খেলছেন ৯৩ টেস্ট ও ৩০৮ ওয়ানডে। তিনিও সাবেক অধিনায়ক।