-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

উইকেটকিপিংটা বড্ড পছন্দ মুশফিকের। বিগত অনেক বছরই স্ট্যাম্পের পেছনে বড় ভূমিকা পালন করেছেন মুশফিক। এত দীর্ঘ ক্যারিয়ারে কিপিং নিয়ে বেশ আলোচনা-সমলোচনা হয়েছে তবুও নিজের পছন্দের কিপিং গ্লাভস ছাড়েননি মুশফিক। বরং খারাপ সময় থেকে ওভারকাম করেছেন তিনি।
উইকেটকিপিংয়ের প্রতি মুশফিকের ভালোবাসা কতটুকু সেটি জানতে বেশিদূর যাওয়ার প্রয়োজন হয়নি। পাঁজরের ব্যথা নিয়ে এশিয়া কাপে কিপিং করেছেন মুশফিক। অবশ্য স্ট্যাম্পের পেছনে বেশ চঞ্চল মুশফিক। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে দেড় দিনের মতো ক্রিজে ছিলেন মুশফিক। হাঁকিয়েছেন ডাবল সেঞ্চুরিও। মুশফিকের ব্যক্তিগত ২১৯ রান করে ইনিংস ঘোষণা করলে অনেকেই ভেবেছিলেন হয়ত বিশ্রামে থাকবেন তিনি। কিন্তু উলটো কিপিং গ্লাভস হাতে দেখা যায় মুশফিককে।
দীর্ঘ সময় মাঠে থাকার পরেও উইকেটকিপিং গ্লাভস হাতে কেন নেমেছিলেন মুশফিক সেটার উত্তর দেন নিজেই। দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে আসেন তিনি। সেখানেই বিশ্রামে না গিয়ে কেন উইকেটকিপিং গ্লাভস হাতে তুলে নিয়েছেন মুশফিক, সেটির কারণ ব্যাখা করেন।