-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

প্রথম ওয়ানডেতে ভারতকে ৩৪ রানে হারায় অজিরা। ছবিঃ এএফপি[/caption]
কখনো নিয়মিত বোলার ছিলেন না। ফার্স্ট ক্লাস ক্রিকেট, ঘরোয়া ক্রিকেটে বোলিং করার অভিজ্ঞতা নেই রাইডুর। ঘরোয়া ক্রিকেটে উইকেটকিপার হিসেবে পরিচিত থাকলে জাতীয় দলে ধোনির ভিড়ে ছিলেন ব্যাটসম্যান হিসেবে। উইকেটকিপার হয়ে জাতীয় দলের হয়ে বেশ কয়েকবার বোলিং করার অভিজ্ঞতা রয়েছে আম্বাতি রাইডুর।
তবে সেই বোলিং অ্যাকশন এখন সন্দেহের তালিকায়। শনিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে বোলিং করেন রাইডু। তারপরেই তার বোলিং নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়। তার বোলিংয়ের ব্যাপারে ভারতের টিম ম্যানেজেমেন্টকে জানানো হয়েছে। নিয়ম অনুযায়ী ১৪ দিনের মধ্যে অ্যাকশন শুধরানোর পরীক্ষা দিতে হবে বোলারকে। রিপোর্টের ফলাফল না আশা পর্যন্ত বোলিং চালিয়ে যেতে পারবেন রাইডু।
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাত্র ২ ওভার করেছিলেন রাইডু। উইকেট না পেলেও রান দিয়েছেন ১৩। পরবর্তীতে ব্যাট হাতেও ব্যর্থ হন তিনি। নিজের মাত্র দ্বিতীয় বলেই রিচার্ডসনের বলে এলবিডব্লিউর শিকার হন রাইডু।
প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়ার কাছে রোহিত শর্মার সেঞ্চুরির পরেও ৩৪ রানে হারে ভারত। আগে ব্যাট করে ২৮৮ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। জবাবে ব্যাটিং করতে নেমে দলীয় ৪ রানের মাথায় ধাওয়ান, কোহলি ও রাইডুকে হারায় ভারত। রোহিত ও ধোনি হাল ধরলেও সেটি থেমে যায় ১৩৭ রানের জুটির পর। রোহিত খেলেন ১৩৩ রানের ইনিংস। তার সেঞ্চুরিও যেন বাচাতে পারল না ভারতকে।