-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

৯২ রান করেন অধিনায়ক টেম্বা বাভুমা[/caption]
জোহানেসবার্গে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে আগে ব্যাটিং করার জন্য আমন্ত্রণ জানায় পাকিস্তান। শুরু থেকেই বলের সাথে পাল্লা দিয়ে ব্যাটিং করতে থাকেন কুইন্টন ডি কক ও এইডেন মারক্রাম। ৩৪ বলে ৩৯ রান করা মারক্রামকে শিকার করেন ফাহিম আশরাফ। দ্বিতীয় উইকেটে ১১৪ রানের জুটি গড়েন সাবেক অধিনায়ক ডি কক ও বর্তমান অধিনায়ক টেম্বা বাভুমা।
৮৬ বলে ৮০ রান করা ডি কককে বোল্ড করেন হারিস রউফ। তার ইনিংসে ছিল ১০টি চার ও ১টি ছক্কা। তৃতীয় উইকেটে বাভুমার সাথে যোগ দেন র্যাসি ফন ডার ডুসেন। ঝড়ো গতির এক ইনিংস খেলেন তিনি। মাত্র ৩৭ বলে ৬০ রান করেন র্যাসি। তার ঝড়ো ইনিংসটিতে ছিল ৬টি চার ও ৪টি ছক্কা। মোহাম্মদ হাসনাইনের শিকার হয়ে ঝলমলে এই ইনিংসের সমাপ্তি ঘটে।
র্যাসি ফিরলেও সেই ঝড় অব্যাহত রাখেন ডেভিড মিলার। কিন্তু সেঞ্চুরির আশা জাগানো বাভুমা বিদায় নেন ৯২ রান করে। দক্ষিণ আফ্রিকান অধিনায়কের ১০২ বলের ইনিংসে ছিল ৯টি চার। তাকেও শিকার করেন রউফ। বিদায় নেওয়ার আগে ডুসেনের সাথে ১০১ ও মিলারের ৩৬ রানের জুটি গড়েন বাভুমা।
২৭ বলে ৫০ রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন ডেভিড মিলার। তার ইনিংসে ছিল ৩টি ছক্কা ও ৩টি চার। নির্ধারিত ৫০ ওভারে দক্ষিণ আফ্রিকা সংগ্রহ করেছে ৬ উইকেটের বিনিময়ে ৩৪১ রান। পাকিস্তানের পক্ষে ৩টি উইকেট শিকার করেছেন হারিস রউফ।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা ৩৪১/৬ (৫০ ওভার)
বাভুমা ৯২, ডি কক ৮০, র্যাসি ৬০, মিলার
হারিস ৩/৫৪।