-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

বাংলাদেশ জাতীয় দল থেকে একবার কেউ বাদ পড়লে তার ফিরে আসা অনেক কঠিন, পেসারদের জন্য সেটা আরও কঠিন। 'বাংলাদেশে সবচেয়ে অবহেলিত পেসাররাই, কারণ উইকেট' কথাটা এক সাক্ষাৎকারে রাসেল নিজেই বলেছিলেন। কথাটা আরও একবার প্রমাণিত হলো। এবার তো একপ্রকার অপমানের শিকার হতে হলো তাকে। সর্বশেষ ঘোষিত ড্রাফটের ২২৭ ক্রিকেটারের তালিকায় 'সি' গ্রেডে রাখা হয়েছে রাসেলকে, যেখানে পারিশ্রমিক সাড়ে ৩ লাখ টাকা। শুধু রাসেল নয়, জাতীয় দলের বাইরে থাকা আরেক পেসার রবিউল ইসলামকেও সর্বশেষ ক্যাটাগরিতে রাখা হয়েছে।
স্বাভাবিকভাবেই দেশের হয়ে একদা প্রতিনিধিত্ব করা এই ক্রিকেটার প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছেন। আর তা ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার মাধ্যমে প্রকাশও করেছেন। তিনি স্ট্যাটাসে লিখেছেন, ‘নির্বাচকদের বলছি, মনটা একটু বড় করুন। টেস্ট খেলা দুজন ক্রিকেটারকে এভাবে অপমান না করলেও পারতেন। আপনারই বলেন শ্রদ্ধা করতে, কিন্তু নিজেরাই তো শ্রদ্ধা করা শিখলেন না। রেকর্ড ঘাটুন। পারফর্ম করে ক্রিকেট খেলি, চেহারা দেখিয়ে নয়। শেম অন ইউ গাইজ।’
এই একটা স্ট্যাটাসে কতটা কষ্ট এবং উপেক্ষার জবাব লুকিয়ে আছে তা কি আমাদের নির্বাচকদের মনে নাড়া দিবে? দিবে না, কারণ, শুধু এই দুজন কেন অনেক যোগ্য ক্রিকেটার আজ সঠিক তত্ত্বাবধান এবং সুযোগের অভাবে ঝরে গেছেন। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা শাহরিয়ার নাফীজ, তুষার ইমরানদের কথা সবাই জানে। 'রান মেশিন' খ্যাত তুষার ইমরান বাংলাদেশের প্রথম শ্রেণীর ক্রিকেটে ১০ হাজার রান করা প্রথম ব্যাটসম্যান হতে চলেছেন। জাতীয় দলের বাইরে থাকা মুমিনুল এইতো সেদিন ২৫৮ রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেললেন। প্রায়ই তাকে দলের বাইরে রাখা হয়। নিয়মিত সুযোগ না পেলে তার মতো প্রতিভাও আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারবো না।
শুধু তুষারই নয়, জাতীয় দল থেকে বাদ পড়া অলক কাপালি, নাঈম ইসলাম জুনিয়র, মোহাম্মদ শরীফরাও ক্ষীণ আশা নিয়ে আছেন দলে ফেরার। কিন্তু তাদের সঠিক পরিচর্চা করা হয়না। আর দল নির্বাচন নিয়ে নির্বাচকদের সমালোচনা নতুন নয়। চন্ডিকা হাথুরুসিংহে কোচ থাকাকালীন নির্বাচকদের ভূমিকা ছিল অনেকটা ঠুঁটো জগন্নাথের মতো। ক্রিকেট বোর্ডে এখন একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে যা দেখার আসলেই কেউ নেই মনে হয়। একজন নির্বাচক আছেন যাকে দেশের মানুষ ঠিকভাবে চিনেই না। এমন এক নির্বাচক প্যানেল আদতে কতোটা যৌক্তিক তা বিসিবি'ই জানে।
রাসেল যে কষ্ট প্রকাশ করলেন সেটা শুধু তার একার নয়। নির্বাচকদের কারণে ক্যারিয়ার নিয়ে সংকটে পড়াদের সংখ্যা নেহাত কম নয়। আর রাসেলতো অপমানিত হওয়ার কথাও প্রকাশ করলেন। একজন সাবেক টেস্ট ক্রিকেটারকে তার যোগ্য মর্যাদা দেওয়া হোক, এমন দাবী করা অন্যায় কিছু নয়। অথচ, যদি এই সহজ কথাগুলো নির্বাচকদের ভাবনায় থাকতো তাহলে এমন কষ্টের কথা এভাবে ফেসবুকে প্রকাশ করতে হতো না রাসেলকে ।





