-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

অবশেষে রিয়াদ কি নিজেকে খুঁজে পেলেন? রিয়াদ নিজেকে খুঁজে পেয়েছেন কি না এ নিয়ে তর্ক হতে পারে। তবে তার দল এখনও খুঁজে পায়নি প্রত্যাশিত পথ।
শনিবার (১৯ জানুয়ারি) সিলেট পর্বের শেষ ম্যাচে চিটাগং ভাইকিংসের কাছে রিয়াদের দল হেরেছে ২৬ রানে। ২১৫ রানের বিশাল লক্ষ্যে খেলতে নেমে মাত্র ২৬ বলে ৫০ রানের দারুণ এক ইনিংস খেলেন রিয়াদ, যে ইনিংসে ছিল তিনটি চার ও চারটি ছক্কা।
তবে ব্যাট চওড়া হলেও রিয়াদের মনে নেই স্বস্তি। দল বন্দি রয়েছে হারের বৃত্তে। তিনি সেই দলের আইকন ক্রিকেটার, একইসাথে অধিনায়কও। রিয়াদের তো বিষণ্ণ থাকাই স্বাভাবিক! সেই বিষণ্ণতা স্পষ্ট বোঝা গেল ম্যাচ শেষে।
অর্ধ শতক পেয়ে স্বস্তি বোধ করছেন কি না- এমন প্রশ্নের জবাবে চিটাগং ভাইকিংসের বিপক্ষে হেরে যাওয়া ম্যাচ শেষে রিয়াদের সোজা সাপটা উত্তর- ‘দল হারলে আপনার স্কোরের কোনো মর্ম থাকে না!’
গত আসরে শেষ চারে খেলা খুলনা টাইটান্স এবার শেষ দল হিসেবে লিগ পর্ব শেষ করে কি না সেটিই বড় প্রশ্ন কিংবা সংশয়। রিয়াদও বুঝতে পারছেন, শেষ চার এবার আর ধরা দেবে না। তাই নিজেদের সমৃদ্ধির জন্য হলেও অন্তত আগামী ম্যাচগুলো ভালো খেলতে চান দলীয়ভাবে।
রিয়াদ বলেন, ‘আমাদের জন্য সামনের সময় অনেক কঠিন। কারণ শেষ চারে কোয়ালিফাই করার সুযোগ আমাদের খুবই কম। তবে এখন আমাদের উচিত নিজেদের জন্য খেলা।’
রিয়াদ আরও বলেন, ‘আপনি যখন ২১৪ রানের লক্ষ্যে খেলবেন তখন আপনাকে শুরু থেকেই মারকুটে ব্যাটিং করতে হবে। উইকেট সত্যিই খুব ভালো ছিল। তবে আমাদের উচিত ছিল তাদের ১৯০-২০০ রানের মধ্যে আটকে রাখা।’