-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

৩ উইকেটে ২৬৩ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে ইংল্যান্ড। রুট প্রথম দিনের খেলা শেষেই জানিয়েছিলেন, যত বেশি সম্ভব দলীয় সংগ্রহ বাড়াতে চান। তাতে পেয়েছেন সতীর্থদের সমর্থন। দ্বিতীয় দিন শেষে ৮ উইকেটে ৫৫৫ রান নিয়ে দিনের খেলা শেষ করেছে সফরকারী দল।
বিরাট কোহলিদের ধৈর্যের পরীক্ষা নিয়ে এখন পর্যন্ত ইংলিশরা মোকাবেলা করেছে ১৮০ ওভার। দ্বিতীয় দিন প্রথম উইকেটের দেখা পেতে ঘাম ঝরাতে হয়েছে ভারতকে। ৩৮৭ রানে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরার আগে বেন স্টোকস করেন ৮২ রান, ওয়ানডে মেজাজের ব্যাটিংয়ে।
তার বিদায়ের পর রুট নিজের ইনিংস নিয়ে এগিয়েছে দেখেশুনে। ওলি পোপের ৩৪, জস বাটলারের ৩০, ও ডম বেসের অপরাজিত ২৮ রানের ইনিংসকে আঁধারে রেখে দ্বিশতক হাঁকানো রুটই কেড়ে নিয়েছেন দিনের সবটুকু আলো। ৩৭৭ বলের মোকাবেলায় ২১৮ রান করে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নামা শাহবাজ নাদিমের বলে এলবিডব্লিউ হন, তার আগে হাঁকিয়েছেন ১৯টি চার ও ২টি ছক্কা।
৫২৫ রানে অষ্টম উইকেট হারানোর পর জ্যাক লিচকে (৬) নিয়ে দিন পার করেছেন বেস। ভারতের পক্ষে দুটি করে উইকেট শিকার করেছেন ইশান্ত শর্মা, জাসপ্রিত বুমরাহ, রবিচন্দ্রন অশ্বিন ও শাহবাজ নাদিম।
সংক্ষিপ্ত স্কোর (২য় দিন শেষে)
টস : ইংল্যান্ড
ইংল্যান্ড ১ম ইনিংস : ৫৫৫/৮ (১৮০ ওভার)
রুট ২১৮, সিবলি ৮৭, স্টোকস ৮২
ইশান্ত ৫২/২, বুমরাহ ৮১/২, অশ্বিন ১৩২/২, নাদিম ১৬৭/২