-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

ছবিঃ বিসিসিআই[/caption]
টস জিতে এদিন ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান আইরিশ অধিনায়ক গ্যারি উইলসন। তবে তার সেই সিদ্ধান্ত যে কত বড় ভুল ছিল, ম্যাচের শুরু থেকেই তার জানান দেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও শিখর ধাওয়ান।
উদ্বোধনী জুটিতে রোহিত ও ধাওয়ান মিলে যোগ করেন ১৬০ রান, ১৬ ওভার ব্যাট করে। এতে ধাওয়ানের অবদান ছিল ৭৪ রান, ৪৫ বলের মোকাবেলায় যা এসেছে পাঁচটি করে চার-ছক্কা থেকে। ধাওয়ানের বিদায়ের একটু পর সুরেশ রায়না ও মহেন্দ্র সিং ধোনি বিদায় নিলেও নিজের মত খেলে যাচ্ছিলেন রোহিত।
তবে শতক থেকে অল্প দূরে থেকে তাকেও সাজঘরে ফিরতে হয়। ৬১ বলের মোকাবেলায় আটটি চার ও পাঁচটি ছক্কায় ৯৭ রান করেন রোহিত। ২ বলে কোনো রান না করেই দৃষ্টিকটুভাবে সাজঘরে ফিরেছেন অধিনায়ক বিরাট কোহলি। নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারানো ভারতের সংগ্রহ দাঁড়ায় ২০৮ রান।
আয়ারল্যান্ডের পক্ষে পিটার চেজ একাই চারটি উইকেট শিকার করেন।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই ওপেনার পল স্টার্লিংকে হারায় স্বাগতিকরা। দলীয় রান পঞ্চাশ পেরোনোর আগে সাজঘরে ফেরেন ওয়ান ডাউনে নামা অ্যান্ডি বালবির্নিও। এরপর একে একে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি।
তবে একপ্রান্ত আগলে রেখে বুক চিতিয়ে লড়ে যান ওপেনার জেমস শ্যানন। পাঁচটি চার ও চারটি ছক্কায় ৩৫ বলে তার করা ৬০ রানের ইনিংসের ইতি ঘটার পর আইরিশদের পক্ষে কেউই পারেননি প্রতিরোধ গড়ে তুলতে। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার শেষে আয়ারল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় মাত্র ১৩২ রান, ৯ উইকেট হারিয়ে। এতে ভারত পায় ৭৬ রানের বিশাল জয়।
ভারতের পক্ষে কূলদ্বীপ যাদব চারটি ও যুযবেন্দ্র চাহাল দুটি উইকেট শিকার করেন। কূলদ্বীপ নির্বাচিত হন ম্যাচের সেরা খেলোয়াড়।
সংক্ষিপ্ত স্কোর