-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

আট বছর পর ফিরেই চার উইকেট নেন ডেনলি। ©আইসিসি[/caption]
টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক থিসারা পেরেরা। ব্যাটিং করতে নেমে শুরুতেই দুই ওপেনার জস বাটলার আর জেসন রয় তুলেন ঝড়। দলকে উড়ন্ত সূচনা এনে দেন দুজন। উদ্বোধনী জুটিতে ২০ বলে ৪১ রান সংগ্রহ করে ইংল্যান্ড। চতুর্থ ওভারে এ জুটি ভাঙেন বাঁহাতি স্পিনার আমিলা আপোন্সো। আমিলা আপোন্সোর বলে দীনেশ চান্দিমালের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন জস বাটলার। ৩ চারে ৭ বল ১৩ রান করেন জস বাটলার।
ঐ ওভারেই আবারো আঘাত হানেন আমিলা আপোন্সো। ইনিংসের শুরুতেই চার হাঁকানো অ্যালেক্স হেলস নিজের ইনিংসকে লম্বা করতে পারেননি। ৩ বলে ৪ রান করে আমিলা অ্যাপোন্সোর বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন অ্যালেক্স হেলস। পাওয়ারপ্লে শেষে ইংল্যান্ডের সংগ্রহ ছিল ২ উইকেটে ৫৯।
এক ওভারে দুই উইকেট হারানোর পর ইংল্যান্ডের রানের চাকার গতির লাগাম ধরতে থাকে শ্রীলঙ্কা। এর মাঝেই রান আউট হয়ে বিদায় নেন অধিনায়ক ইয়ন মরগান। ১০ বলে ১১ রান করে দলীয় ৬০ রানের মাথায় রান আউট হন ইয়ন মরগান।
এরপর বেন স্টোকসকে নিয়ে ২৮ বলে ৪৭ রানের জুটি গড়েন ওপেনিংয়ে নেমে এক প্রান্ত আগলে রাখা জেসন রয়। মাত্র ৩০ বলেই অর্ধশতক তুলে নেন জেসন রয়। এটি জেসন রয়ের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের চতুর্থ অর্ধশতক। জেসন রয় বিদায়ের পর সেই ঝড় তুলেন মঈন আলি। ১১ বলের ছোট্টো ইনিংস হলেও সেই ইনিংসেই ছিল ৩ টি ছক্কা। ৩ ছক্কা ও ১ চারে ১১ বলে ২৭ রান করে ধনঞ্জয়া ডি সিলভার বলে বোল্ড হন মঈন আলি।
শেষদিকে বেন স্টোকস আর জো ডেনলিকে আটকে রাখে লঙ্কান বোলাররা। শেষ ৩৪ বলে ৩ উইকেট হারিয়ে ৪৩ রান করে ইংল্যান্ড। ৩ চারে জো ডেনলি করেন ১৭ বলে ২০। ১৯তম ওভারে লাসিথ মালিঙ্গার শিকার হন ডেনলি। পরের বলেই লাসিথ মালিঙ্গা ফিরিয়ে দেন বেন স্টোকসকে। ২৭ বলে ২৬ রান করেন তিনি। লোয়ার অর্ডারে আদিল রশিদ ৩ বলে ৫ করে ফিরেন শেষ ওভারে। লিয়াম প্লাঙ্কেট ৫ বলে ৭ ও ক্রিস জর্ডান ১ বলে ২ রান করে অপরাজিত থাকেন। ১৮৭ রান করে ইংল্যান্ড।
দীর্ঘ আট বছর পর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নামা জো ডেনলির হাতে তুলে দেওয়া হয় বল। ইনিংসের প্রথম ওভার এ লেগ স্পিনারই করেন। প্রথম ওভারেই আঘাত হানেন জো ডেনলি। প্রথম ওভারে ডেনলি বোল্ড করেন কুশল মেন্ডিসকে।
নিজের দ্বিতীয় ওভারে আবারো আঘাত হানেন ডেনলি। এবার তার শিকার ওপেনার নিরোশান ডিকভেলা। ৭ বলে ৩ রান করে ডেনলির বলে বোল্ড হন ডিকভেলা। এরপর হাল ধরেন দীনেশ চান্দিমাল। ধনঞ্জয়া ডি সিলভাকে সাথে নিয়ে ৩৩ রান যোগ করেন দীনেশ চান্দিমাল। আবারো লেগ স্পিনারের ছোবল। এবার আদিল রশিদের বলে বিদায় নেন চান্দিমাল। ২০ বলে ২৬ রান করেন তিনি।
ঝড়ের ইঙ্গিত দিয়েছিলেন কামিন্দু মেন্ডিস। তার ইনিংসকে বড় হতে দেননি আদিল রশিদ। ৩ চার ও ১ ছয়ে ১৪ বলে ২৪ রান করে কামিন্দু ফিরে যান দলীয় ৭৭ রানের মাথায়। এক বল পরেই ডি সিলভাকে এলবিডব্লিউ করেন রশিদ। ৭৭ রানে ৫ উইকেট হারিয়ে অনেকটা ছিটকে যায় শ্রীলঙ্কা।
এরপর দাসুন শানাকা ও থিসারা পেরেরা যোগ করেন ৩৩ রান। শানাকাকে ফিরিয়ে দিয়ে জুটি ভানেন লিয়াম প্লাঙ্কেট। পরের ওভারে ইসুরু উদানা ও আমিলো আপোন্সোকে ফিরিয়ে দিয়ে শ্রীলঙ্কার জয়ের সম্ভাবনা ক্ষীণ করে দেন ক্রিস জর্ডান। নবম উইকেটে লাসিথ মালিঙ্গাকে নিয়ে ৩৬ রান যোগ করেন থিসারা পেরারা। তবে তা ম্যাচকে শুধুমাত্র দীর্ঘায়িত করে। শেষ ওভারে এসে পেরেরা ও মালিঙ্গাকে ফিরিয়ে দিয়ে শ্রীলঙ্কার কফিনে শেষ পেরেক ঠুকেন ডেনলি।
সংক্ষিপ্ত স্কোরঃ
ইংল্যান্ড ১৮৭/৮, ২০ ওভার
রয় ৬৯, আলি ২৭, স্টোকস ২৬
আপোন্সো ২/২৯, মালিঙ্গা ২/৩০
শ্রীলঙ্কা ১৫৭/১০, ২০ ওভার
পেরেরা ৫৭, চান্দিমাল ২৬, কামিন্দু ২৪
ডেনলি ৪/১৯, আদিল ৩/১১





