-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

শতকের পর জেসন রয়ের উল্লাস। ছবিঃ সংগৃহীত[/caption]
টস হেরে ব্যাট করতে নেমে এদিন ব্যাটিং তাণ্ডব চালান ইংলিশ ব্যাটসম্যানরা। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে স্বাগতিক ব্যাটসম্যানরা সংগ্রহ করেন ৩৪২ রান, যা অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে দলটির সেরা স্কোর।
দলের পক্ষে ১০৮ বলে ১২০ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেন ওপেনার জেসন রয়। তার ইনিংসে ছিল বারোটি চার ও দুটি ছক্কা। এছাড়া আটটি চার ও দুটি ছক্কার সাহায্যে ৭০ বলে ৯১ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক জস বাটলার। দলের পক্ষে আর কারও রানই পেরোয়নি পঞ্চাশের ঘর। তবে সবার দায়িত্বশীল এবং মারকুটে ব্যাটিংয়ে আসে বড় সংগ্রহ। অন্যান্যদের মধ্যে জনি বেয়ারস্টো ২৪ বলে ৪২, অ্যালেক্স হেলস ৩৮ বলে ২৬ এবং জো রুট ২৪ বলে ২২ রান করেন।
অস্ট্রেলিয়ার পক্ষে দুটি করে উইকেট শিকার করেন জাই রিচার্ডসন, কেন রিচার্ডসন ও অ্যান্ড্রু টাই। একটি উইকেট শিকার করেন মার্কাস স্টয়নিস।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই ট্রাভিস হেডকে হারায় অস্ট্রেলিয়া। এরপর অভিষিক্ত ডি’আর্কি শর্টকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন শন মার্শ। তবে মার্শকে দর্শক বানিয়েই ১৬৪ রানের মধ্যে একে একে সাজঘরে ফেরেন আরও চার ব্যাটসম্যান। শেষদিকে মার্শের চেষ্টায় হাত মেলান গ্লেন ম্যাক্সওয়েল ও অ্যাস্টন অ্যাগার। তবে তাদের দুজনের ৩৪ বলে ৩১ ও ৪২ বলে ৪৬ ইনিংস দুটির সাথে মার্শের ১১৬ বলে ১৩১ রানের (দশটি চার ও তিনটি ছক্কা) ঝলমলে ইনিংসের ইতি ঘটার পর ম্যাচ থেকেই ছিটকে যায় সফরকারীরা। ৪৭.১ ওভার ব্যাট করে অস্ট্রেলিয়া সবকটি উইকেট হারায় দলীয় ৩০৪ রানে।
ইংল্যান্ডের পক্ষে লিয়াম প্ল্যাঙ্কেট একাই শিকার করেন চারটি উইকেট। এছাড়া আদিল রশিদ তিনটি, মঈন আলী দুটি এবং মার্ক উড একটি উইকেট দখল করেন। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন জেসন রয়।
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড ৩৪২/৮ (৫০ ওভার); রয় ১২০, বাটলার ৯১; কেন রিচার্ডসন ৫৬/২, জাই রিচার্ডসন ৬৪/২
অস্ট্রেলিয়া ৩০৪/১০ (৪৭.১ ওভার); মার্শ ১৩১, অ্যাগার ৪৬; প্ল্যাঙ্কেট ৫৩/৪, রশিদ ৭০/৩
ফল- ইংল্যান্ড ৩৮ রানে জয়ী।