-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

ছয় উইকেট শিকার করেন সাজেদুল।[/caption]
৭ উইকেটে ২৭২ রান নিয়ে খেলা শুরু করেছিল খুলনা বিভাগ। ৩৩ রান করে অপরাজিত থাকা জিয়াউর রহমান তুলে নেন অর্ধশতক। আব্দুর রাজ্জাক নিয়ে দলের সংগ্রহ ২৯৩ রানে নিয়ে যান জিয়াউর রহমান। ৫৩ রান করে রবিউল হকের বলে বোল্ড হন জিয়াউর রহমান। পরের ওভারেই সাজেদুলের বলে ফেরত যান রাজ্জাক। ১ রান করে সাজঘরে ফিরেন রাজ্জাক।
আল-আমিন হোসেনের উইকেটটিও শিকার করেন সাজেদুল ইসলাম। আল-আমিনকে ফিরিয়ে দিয়ে খুলনা বিভাগকে ৩০৪ রানে গুটিয়ে দেন সাজেদুল। ছয় উইকেট শিকার করেন অধিনায়ক সাজেদুল।
জবাব দিতে নেমে রংপুর বিভাগকে দারুণ সূচনা এনে দেন দুই ওপেনার জাহিদ জাবেদ এবং মেহেদি মারুফ। দুজন মিলে উদ্বোধনী জুটিতে গড়েন ৫৬ রানের জুটি। দলকে দারুণ ভিত গড়ে দেন দুই ওপেনার। জাহিদ জাবেদ ইনিংস লম্বা করলেও মেহেদি মারুফ বিদায় নেন ৩০ রান করেই। দলীয় ৫৬ রানের মাথায় আল-আমিন হোসেনের বলে এলবিডব্লিউ হন মেহেদি মারুফ।
এরপর মাহমুদুল হাসানকে নিয়ে দলের স্কোরকে এগিয়ে নিয়ে যান জাহিদ জাবেদ। তাদের ৬১ রানের জুটিতে বেশ সুবিধাজনক অবস্থায় চলে যায় রংপুর বিভাগ। তাদের জুটি ভাঙেন আল-আমিন হোসেন। ওপেনার জাহিদ জাবেদকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন আল-আমিন হোসেন। ১১৮ বলে ৬৪ রানের ইনিংস খেলে বিদায় নেন ওপেনার জাহিদ জাবেদ। তার ইনিংসে ছিল ৬ টি চার এবং ২ টি ছক্কা।
জাহিদ জাবেদের বিদায়ের পর বেশিক্ষণ টিকেননি মাহমুদুল হাসান। ১৫ রান করে এলবিডব্লিউ হন বিশ্বনাথ হালদারের বলে। দ্রুত দুই উইকেট হারিয়ে কিছুটা বিপদে পড়ে রংপুর বিভাগ। ১১৯ রানে তিন উইকেট হারায় তারা। চতুর্থ উইকেটের জুটিতে প্রতিরোধ গড়ে তুলেন সোহরাওয়ার্দী শুভ এবং নাঈম ইসলাম। তাদের ৬১ রানের জুটিতে রংপুর বিভাগের শঙ্কার মেঘ কেটে যায়।
দলীয় ১৮০ রানের মাথায় আল-আমিন হোসেনের শিকারে পরিণত হন নাঈম ইসলাম। ৩০ রান করে বিদায় নেন তিনি। তানবির হায়দারকে নিয়ে বাকি সময় নিরাপদে কাটান সোহরাওয়ার্দী শুভ। ৪৭ রানে অপরাজিত আছেন তিনি।
সংক্ষিপ্ত স্কোরঃ খুলনা বিভাগ ৩০৪/১০, ৯৪.১ ওভার
সৌম্য ৭৬, এনামুল ৫৬, জিয়াউর ৫৩
সাজেদুল ৬/৮১, সঞ্জিদ সাহা ২/৮০, রবিউল ১/৪০
রংপুর বিভাগ ২০০/৪, ৭৭ ওভার
জাহিদ জাবেদ ৬৪, সোহরাওয়ার্দী ৪৭*, মারুফ ৩০, নাঈম ৩০
আল-আমিন ৩/৩৭, বিশ্বনাথ ১/৩৪





