-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

তবে দলের সুসময়েও বিপিএলের অনুপযুক্ত উইকেট নিয়ে কথা বলতে দ্বিধা বোধ করেননি তিনি। শেহজাদ মনে করেন, সংযুক্ত আরব আমিরাতের শারজার উইকেটের চেয়েও অনুপযুক্ত বিপিএলের উইকেট।
তিনি বলেন, ‘আমি তো শারজায় খেলে এসেছি। ওখানকার উইকেট বেশি ব্যাটসম্যান-বান্ধব। ঢাকায় ততটা না। এখানে ব্যাটসম্যানদের সাহায্য করার চেয়ে পেস বোলারদের বেশি সাহায্য করছে বলে দেখছি।’
তবে এই উইকেটের সাথেই মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন জানিয়ে তার ভাষ্য, ‘এখানকার উইকেটে অসম বাউন্স। ঢাকায় তো দেখলাম অনেক বল প্রত্যাশার চেয়ে নিচু হয়ে যাচ্ছে; অনেক বল আবার ওপরে উঠছে। তবে আমরা চেষ্টা করছি, উইকেটের এ চরিত্রের সঙ্গে মানিয়ে নিতে। সর্বশেষ তিন ম্যাচে তো দল হিসেবে ভালোই করেছি।’
সিলেটের উইকেটে রান ফোয়ারা দেখার প্রত্যাশা থাকলেও এখানে দেখা গেছে লো স্কোরিং ম্যাচ। এ নিয়ে শেহজাদ বলেন, ‘আমি বাংলাদেশি ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছি। ওরা বলছিল, সিলেটের উইকেট ব্যাটসম্যানদের জন্য ভালো হবে। কিন্তু ম্যাচে তো দেখলাম, সেই ঢাকার মতোই উইকেট। তবে তাতে কিছু যায়-আসে না। যেকোনো উইকেটেই আমরা ভালো করার জন্য শতভাগ দিয়ে চেষ্টা করব।’
সংবাদমাধ্যমের সাথে আলাপকালে শেহজাদ জানান, বাংলাদেশে এসে খেলতে সবসময় ভালো লাগে তার। সেটি জাতীয় দলের হয়ে, কিংবা বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের দলে হয়ে খেললেও।
‘বাংলাদেশে খেলা আমি সব সময় পছন্দ করি। সেটি বাংলাদেশ জাতীয় দলের বিপক্ষে হোক অথবা ঢাকা লিগ, বিপিএল—সব জায়গায়। এখানকার লোকজন খুব ভালো। বাংলাদেশে বারবার ফিরতে আমার ভালো লাগে।’ -বলেন শেহজাদ।