-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

শারজিল খান[/caption]
ন্যাশনাল টি-টোয়েন্টি কাপের ২৪তম ম্যাচে টস হেরে ব্যাটিং করতে নামে সিন্ধ। শুরুতেই ওপেনার আহসান আলিকে হারায় দলটি। বাকি ব্যাটাররাও থাকেন আসা-যাওয়ার ভেতরে। শান মাসুদ ১৫ বলে ২২ রান, সাউদ শাকিল ১৯ বলে ২৬ রান, অধিনায়ক সরফরাজ আহমেদ ১২ বলে ১৩ রান ও আনোয়ার আলি ১২ বলে ১৭ রান করেন।
সতীর্থদের আসা-যাওয়ার মিছিল দেখতে দেখতেই এক প্রান্ত আগলে রাখেন শারজিল। সেঞ্চুরি তুলে নেন এই ওপেনার। ৫৬ বলে ১০১ রানের এক চমৎকার ইনিংস খেলে শেষ ওভার আউট হন এই ব্যাটার। শারজিলের এই ইনিংসে ছিল ১৩টি চার ও ৪টি ছক্কা। স্ট্রাইকরেট ১৮০.৩৫।
শারজিলের শতকের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৯৬ রান সংগ্রহ করে সিন্ধ। ২টি করে উইকেট পান নাসিম শাহ ও মোহাম্মদ ইমরান।
[caption id="attachment_174991" align="aligncenter" width="800"]
রুম্মন রইস[/caption]
জবাবে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সাউদার্ন পাঞ্জাব। তাইব তাহির ২৩ বলে ৩২ রান, আগা সালমান ১৮ বলে ২১ রান, মোহাম্মদ ইমরান ২০ বলে ২৯ রান করে বিদায় নিলে ১১৬ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় সাউদার্ন পাঞ্জাব।
১৭তম ওভারে হ্যাটট্রিক করেন রুম্মন। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ- টানা তিন বলে তিনটি উইকেট শিকার করে সাউদার্ন পাঞ্জাবের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন তিনি। ৭ বল বাকি থাকতেই ১৫১ রানে অলআউট হয় সাউদার্ন পাঞ্জাব। ফলে ৫১ রানের জয় পায় সিন্ধ। ম্যাচসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন শারজিল।
সংক্ষিপ্ত স্কোর
সিন্ধ ১৯৬/৭ (২০ ওভার)
শারজিল ১০১, শাকিল ২৬, মাসুদ ২২;
ইমরান ২/৩২, নাসিম ২/৪৯।
সাউদার্ন পাঞ্জাব ১৫১/১০ (১৮.৫ ওভার)
তাহির ৩২, ইমরান ২৯;
রইস ৩/২৩, আনোয়ার ১৮/২।
সিন্ধ ৪৫ রানে জয়ী।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 