-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

এরপর বিসিবি থেকে দেয়া হয় দুই কোটি টাকা পুরস্কার। সবাই যেন ভেবেছিল নারী ক্রিকেটাররা এবার পেতে যাচ্ছেন এতদিন না পাওয়া নানা সুযোগ-সুবিধা। কিন্তু তার ক'দিন পরেই কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে বাংলাদেশকে প্রথম শিরোপা এনে দেওয়া মেয়েরা অনুশীলনে গিয়েছে এক বেহাল বাস দিয়ে। নারী ক্রিকেট দলের অনুশীলনে আসা-যাওয়ার ছবি প্রকাশিত হয়েছে বিভিন্ন গণমাধ্যমে। এরপর সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় শুরু হয় তীব্র সমালোচনা। তাতে যেন টনক নড়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।
বেহাল দশার বাস বদলে নারী ক্রিকেট দলকে দেওয়া হয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত মাইক্রোবাস। বুধবার নতুন মাইক্রোবাস দিয়েই অনুশীলনে গিয়েছে নারী দল। বুধবারই তাদের অনুশীলন শেষ। অনুশীলন শেষ করে বিকালের ফ্লাইট ধরে ঢাকায় আসবে তারা। সন্ধ্যায় গ্রহণ করবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবর্ধনা।
এশিয়া কাপে শিরোপা জিতে যেন নিজেদের ভাগ্যটাও বদলাতে শুরু করেছে নারী ক্রিকেটাররা। সবাইকে তাক লাগিয়ে দিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে তারা হয়ে উঠেছে সবার মধ্যমণি। নারী ক্রিকেটে এতদিন ধরে চলে আসা অব্যবস্থাপনা আর সুযোগ-সুবিধার অভাব হয়তো দূর হতে যাচ্ছে।
২৩ জুন 