-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

বল হাতে সিরিজজুড়ে বাংলাদেশকে চ্যালেঞ্জের মুখে ফেলা আরও দুই আফগান স্পিনার-মোহাম্মদ নবী ও মুজিব উর রহমানও বোলিং র্যাঙ্কিংয়ে দেখেছেন উন্নতির মুখ। ১১ ধাপ এগিয়ে আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নবী ওঠে এসেছেন অষ্টমস্থানে। অন্যদিকে এক লাফে ৬২ ধাপ এগিয়ে মুজিবের বর্তমান অবস্থান ৫১তম অবস্থানে।
আফগান বোলারদের উন্নতির বিপরীতে অবনতির ছায়া ধরা দিয়েছে বাংলাদেশ শিবিরের বোলারদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে।
সিরিজের প্রথম ও শেষ ম্যাচে বল হাতে দারুণ পারফরম্যান্স করলেও এক ধাপ অবনমনে ৬০৮ রেটিং নিয়ে বোলারদের মধ্যে ১৩তম স্থানে নেমে গেছেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক
বাংলাদেশের বিপক্ষে সিরিজে সবচেয়ে বেশি রান (১১৮) করা আফগান ব্যাটসম্যান সামিউল্লাহ শেনওয়ারি ১১ ধাপ এগিয়ে উঠেছেন ৪৪তম স্থানে।
অন্যদিকে, আইসিসি বিশ্ব একাদশের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে ব্যাট হাতে তাণ্ডব ছড়িয়ে এক ধাপ এগিয়ে র্যাঙ্কিংয়ের পাঁচে ওঠে এসেছেন এভিন লুইস। তবে ব্যাটসম্যানদের তালিকার শীর্ষ চারে আসেনি কোন পরিবর্তন। আগের মতোই বাবর আজম, কলিন মুনরো, গ্লেন ম্যাক্সওয়েল ও অ্যারন ফিঞ্চ রয়েছেন যথাক্রমে তালিকার শীর্ষ চারে।
এদিকে, আফগানিস্তানের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ হারলেও টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে অবস্থানের পরিবর্তন হয়নি বাংলাদেশ বা আফগানিস্তানের মধ্যে কারোরই। তবে সিরিজ হারে ৫ রেটিং পয়েন্ট কমে বাংলাদেশের বর্তমান রেটিং পয়েন্ট গিয়ে দাঁড়িয়েছে ৭০। পক্ষান্তরে, আফগানদের রেটিং বেড়ে দাঁড়িয়েছে ৯১।