-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

আলিস ইসলাম। ছবি: বিডিক্রিকটাইম[/caption]
তবে ম্যাচ সেরার পুরষ্কার পাওয়া আলিসের উচ্ছ্বাস ম্যাচ শেষে অটুট থাকেনি। নিজেদের চতুর্থ ম্যাচে পরাজয় বরণ করে নেওয়ার পর রংপুর রাইডার্স এক প্রেস বিজ্ঞপ্তিতে আলিসের দুসরা বল নিয়ে সন্দেহ প্রকাশ করে। তবে এবার জানা গেছে, শুধু দুসরা নয়; আলিসের সব ডেলিভারিই সন্দেহজনক।
ম্যাচ শেষে রংপুরের সন্দেহের তীর তাকের ব্যাপারটি আলোচনায় এলেও অভিযোগ শুধু রংপুর রাইডার্সই করেনি। অভিযোগ করেছেন আম্পায়াররাও। আর আম্পায়াররা শুধু দুসরা বল নিয়েই নয়, আলিসের সব ধরনের ডেলিভারিতেই ত্রুটির অভিযোগ তুলেছেন। তাদের দাবি, আলিসের বেশিরভাগ বলেই হাতের কনুই পনেরো ডিগ্রির চেয়ে বেশি বেঁকে যায়।
এই মৌসুমে ওল্ড ডিওএইচএস এর হয়ে ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগে খেলেছেন আলিস। সেখানেও নাকি তার বিরুদ্ধে অবৈধ অ্যাকশনের অভিযোগ এসেছিল। যদিও বিপিএল গভর্নিং কাউন্সিলের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান ও বিসিবির বোলিং অ্যাকশন রিভিউ কমিটির প্রধান জালাল ইউনুস জানিয়েছেন, আলিসের বোলিং নিয়ে কোনো অভিযোগ তার কানে পৌঁছায়নি। তিনি এ নিয়ে খোঁজ নিয়েও অ্যাকশনে ত্রুটির কোনো প্রমাণ পাননি।
শুক্রবার বিজ্ঞপ্তিতে রংপুর রাইডার্স কর্তৃপক্ষ জানায়, প্রথম বিভাগে ত্রুটিযুক্ত অ্যাকশনের জন্য নাকি নিষেধাজ্ঞাও পেয়েছিলেন আলিস। দলটির দাবি, শুক্রবারের ঢাকা ডায়নামাইটস ও রংপুর রাইডার্সের মধ্যকার ম্যাচেও ২২ বছর বয়সী ক্রিকেটারের বোলিং ত্রুটি মুক্ত ছিল না। বিশেষ করে দুসরা বল করার সময় আলিসের কনুই ১৫ ডিগ্রির চেয়েও বেশি বেঁকে যায় বলে অভিযোগ তুলে রংপুর রাইডার্স।
যদিও নিজের বোলিং প্রশ্নবিদ্ধ হয়নি বলে দাবি খোদ আলিসের। ম্যাচ জেতানো পারফরম্যান্সের পর সংবাদ সম্মেলনে নিজের প্রথম বিপিএল ম্যাচ খেলা এই ক্রিকেটার বলেন, ‘আমার বোলিং কখনও প্রশ্নবিদ্ধ হয়নি।’