-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

২০০৩ বিশ্বকাপে ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দ্রুততম বলটা ডেলিভারি হয়েছিল শোয়েবের হাত থেকে। ১৭ বছর ধরে এখনো সেই রেকর্ড অক্ষুণ্ণ আছে। বলটি ছিল ঘণ্টায় ১৬১.৩ কিলোমিটার গতির। এই গতির খুব কাছাকাছি গিয়েছেন ব্রেট লি-শন টেইটরা। তবে ভাঙতে পারেননি কেউ।
আইপিএলের চলতি আসরে ইতোমধ্যে তিনটি দ্রুততম বল বের হয়েছে নরকিয়ার হাত থেকে। রাজস্থান রয়্যালসের বিপক্ষে সবচেয়ে দ্রুততম ঘণ্টার ১৫৬.২২ কিলোমিটার গতিতে একটি বল করেছিলেন তিনি। এছাড়া এই আইপিএলের দ্বিতীয় ও তৃতীয় দ্রুততম বল দুইটির মালিকও নরকিয়া। সেই বল দুইটির গতি ঘণ্টায় যথাক্রমে ১৫৫.২১ কিলোমিটার ও ১৫৪.৭৪ কিলোমিটার।
বল করার সময়ে নরকিয়ার জানতেনই না তার বলগুলোর গতি এত বেশি ছিল। এমনটাই জানিয়েছেন তিনি। সতীর্থ অশ্বিনের ইউটিউব চ্যানেলে আলাপচারিতাকালে তিনি বলেন, শোয়েব আখতারের সবচেয়ে দ্রুততম রেকর্ডটিও ভাঙার লক্ষ্য তার। সবচেয়ে দ্রুততম বোলার হিসাবে নিজেকেই ক্রিকেট বিশ্বে পরিচিত করতে চান এই দক্ষিণ আফ্রিকান বোলার।
নরকিয়া বলেন, 'আশা করি, এমন কিছু আমার ভেতরেও আছে। আমি অবশ্যই এটা করতে চাই (দ্রুততম বল)। হয়তো এই আইপিএলেই একটা ভালো উইকেট, উত্তেজনাকর কোনো এক মুহূর্তে, ও সঠিক কম্বিনেশন পেলে করে ফেলতে পারব নাহয় ভবিষ্যতে কখনো হবে।'
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 