-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

কিন্তু নির্ধারিত ৯০ মিনিট সময়ের মধ্যে না পারলেও অতিরিক্ত সময়ে এসে ঠিকই নিজেদের জাদু দেখিয়েছে ব্রাজিল। অতিরিক্ত সময়ে কৌতিনহো আর নেইমারের দুর্দান্ত দুই গোলে শেষ পর্যন্ত ড্রয়ের পথে থাকা ম্যাচে কোস্টারিকাকে ২-০ ব্যবধানে হারাতে সমর্থ হয়েছে ব্রাজিল। আর এই জয়ের মাধ্যমে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে যাওয়া অনেকটা নিশ্চিতই করে ফেলেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ম্যাচের প্রথমার্ধে দুর্দান্ত দাপটের সাথেই খেলেছিল টুর্নামেন্টের হট ফেভারিট ব্রাজিল। শুধু গোলটাই পাচ্ছিল না নেইমাররা। যদিও ম্যাচের ২৫ মিনিটে ব্রাজিলিয়ান স্ট্রাইকার গ্যাব্রিয়েল হেসুস একবার কোস্টারিকার জালে বল জড়িয়েছিলেন। কিন্তু অফসাইডের কারনে গোলটি বাতিল করে দেন রেফারি। ডানপ্রান্ত দিয়ে দৌঁড়ে বল নিয়ে যাওয়া মার্সেলো বল দেন নেইমারের কাছে। আর নেইমার ডি বক্সের মধ্যে অফসাইডে থাকা গ্যাব্রিয়েল হেসুসের কাছে বল দেন।
এর আগে ম্যাচের ১৩ মিনিটে বড় ধরনের একটি সুযোগ পেয়েছিল কোস্টারিকাও। ডানপাশ থেকে ক্রিশ্চিয়ান গ্যাম্বোয়া দারুণভাবে বলটা বাড়িয়ে দিয়েছিলেন ডি বক্সের মধ্যে দৌঁড়ে যাওয়া ইয়োহান ভেনেগাসের কাছে। তবে তার শটটি গোলপোস্টের বাম পাশ ঘেঁষে বেরিয়ে যায়।
ম্যাচের দ্বিতীয়ার্ধে শুরু থেকেই আক্রমন করতে থাকে নেইমার বাহিনী। দ্বিতীয়ার্ধে নির্ধারিত মিনিটে কোনো গোল না পেলেও অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন কৌতিনহো। আর সপ্তম মিনিটে নিজের কাঙ্ক্ষিত গোলটি পান নেইমার। আর তার সাথেই নিশ্চিত হয় ব্রাজিলের জয়।
উল্লেখ্য যে, আগামী বুধবার নিজেদের শেষ ম্যাচে সার্বিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। একই দিন সুইজারল্যান্ডের মুখোমুখি হবে এক ম্যাচ বাকি থাকতেই টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া কোস্টারিকা।