-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

বল হাতে পাঁচ উইকেট নেন লিচ।[/caption]
২ উইকেট হারিয়ে তৃতীয় দিন শেষ করেছিল শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে যেভাবে পিছিয়ে পড়েছিল শ্রীলঙ্কার এমন ব্যাটিং দেখে মনে হচ্ছিল হয়তো ঘুরে দাঁড়িয়েছেন লঙ্কানরা। তবে চতুর্থ দিন ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ইংলিশ স্পিনার জ্যাক লিচ। চতুর্থ দিনের শুরুতে নাইট ওয়াচ-ম্যান হিসেবে ক্রিজে নামা এম্বুলদেনিয়া আউট হয়ে সাজঘরে ফিরেন।
তবে অভিজ্ঞ ম্যাথুউসকে নিয়ে দলের রান বাড়াতে থাকেন থিরিমান্নে। সেই সাথে ব্যাট হাতে টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন থিরিমান্নে। অবশ্য সেঞ্চুরির পর বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে দেয়নি স্যাম কারান। ব্যক্তিগত ১১১ রান করে আউট হন তিনি। সেই সাথে ভাঙে ম্যাথুউসের সঙ্গে গড়া ৫২ রানের জুটি। এই ইনিংসেও বড় ইনিংসের দেখা পাননি অধিনায়ক চান্ডিমাল।
দলীয় ২৪৩ রানে চান্ডিমাল বিদায় নিলে ব্যক্তিগত ২৯ করে আউট হন ডিকভেলা। তবে ব্যাট হাতে টেল-এন্ডারদের নিয়ে লড়াই চালিয়ে যান ম্যাথুউস। তার ইনিংস থামে ব্যক্তিগত ৭১ রানে। শেষ পর্যন্ত ৩৫৯ রানে ইনিংস শেষ হলে দ্বিতীয় ইনিংসে মাত্র ৭৩ রানের লিড পায় শ্রীলঙ্কা। ইংল্যান্ডের হয়ে পাঁচটি উইকেট নেন লিচ।
শ্রীলঙ্কার ছুঁড়ে দেওয়া মাত্র ৭৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ইংল্যান্ড। দলীয় ৩ রানের মাথায় আউট হন ডমিনিক সিবলি এবং দলীয় ১২ রানে আউট হন জ্যাক ক্রাউলি। দলীয় দুই রান যোগ করতেই রান আউটের শিকার হন আগের ইনিংসে ডাবল সেঞ্চুরি হাঁকানো জো রুট।
শেষ পর্যন্ত তিন উইকেট হারিয়ে ৩৮ রান করে চতুর্থ দিন শেষ করে ইংল্যান্ড। শ্রীলঙ্কার হয়ে দুটি উইকেটই নেন স্পিনার এম্বুলদেনিয়া। ব্যক্তিগত ১১ রান করে অপরাজিত রয়েছেন জনি বেয়ারস্টো এবং ৭ করে অপরাজিত রয়েছেন ড্যানিয়েল লরেন্স। শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্ট জিততে ইংল্যান্ডের প্রয়োজন আরও ৩৮ রান।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 