-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

৩ জানুয়ারি শ্রীলঙ্কায় যায় ইংল্যান্ড। হাম্বানটোটা বিমানবন্দরে ইংল্যান্ড দল পৌঁছানোর পরে তাদের কোভিড-১৯ পরীক্ষা করানো হয়েছিল। ফলাফলে কেবল একজন ক্রিকেটার মঈনেরই কোভিড পজিটিভ এসেছে। ফলে আগামী ১০ দিন আইসোলেশনে থাকতে হবে তাকে। এরমধ্যে তাকে পর্যবেক্ষণে রাখা হবে।
মঈনের সংস্পর্শে আসায় আইসোলেশনে থাকতে হবে পেস বোলিং অলরাউন্ডার ক্রিস ওকসকেও। তাকেও প্রাথমিকভাবে আইসোলেশনে থাকতে বলা হয়েছে যেহেতু করোনাভাইরাস সুপ্ত অবস্থায় থাকতেও বেশ সময় নেয় এবং তখনও সংক্রমণ ছড়াতে পারে। ওকসকে পর্যবেক্ষণে রাখার পরে আবারও পরীক্ষা করানো হবে।
দুই দলের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে ১৪ জানুয়ারি গলে। যেহেতু মঈন ও ওকসকে ১০ দিনের আইসোলেশনে থাকতে বলা হয়েছে তাই এখনই বলা যাচ্ছে না তারা প্রথম ম্যাচে খেলতে পারবেন না।
মঙ্গলবার (৫ জানুয়ারি) আরেকবার কোভিড পরীক্ষা করানো হবে ইংল্যান্ডের ক্রিকেটারদের। এই পরীক্ষায় নেগেটিভ ফলাফল প্রাপ্ত ক্রিকেটাররা পাবেন অনুশীলনের সুযোগ। ১৪ তারিখে ম্যাচ শুরুর আগে তারা ৮ দিন অনুশীলন করতে পারবেন।
ইংল্যান্ড দলের শ্রীলঙ্কায় দুই সপ্তাহ কিংবা কোনো কোয়ারেন্টিনের শর্ত বেঁধে দেওয়া হয়নি। শুধু আক্রান্ত ক্রিকেটাররা আইসোলেশনে থাকবেন এবং পরীক্ষায় করে নেগেটিভ ফলাফল প্রাপ্ত ক্রিকেটাররা অনুশীলন ও ম্যাচ খেলতে পারবেন।
দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর তুলনায় শ্রীলঙ্কায় করোনার প্রকোপ কিছুটা কম তবে সেটাও উদ্বেগজনক। দেশটিতে এখন পর্যন্ত ৪৪৩৭১ জনের দেহে ভাইরাসটি শনাক্ত করা হয়েছে এবং মৃত্যুবরণ করেছেন ২১১ জন।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 