-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

প্রথম টি-টোয়েন্টিতে বড় ব্যবধানে হেরে ব্যাকফুটে ছিল টাইগাররা। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজে টিকে থাকার ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাটিং পায় বাংলাদেশ। তবে সূচনাটা দুর্দান্ত করে টাইগাররা। ৪.১ ওভারে ওপেনিং জুটিতে আসে ৪১ রান। ১৬ বলে ১ চারে ১৫ রান করা তামিমের বিদায়ের মাধ্যমে এই জুটি ভাঙ্গে।
[caption id="attachment_64562" align="aligncenter" width="640"]
ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতক হাঁকান লিটন। ছবিঃ বিডিক্রিকটাইম[/caption]
এরপর আরেক ওপেনার লিটনের সাথে জুটি বাঁধেন সৌম্য সরকার। চার-ছক্কার বৃষ্টি দেখা যায় এই জুটিতে। ৪২ বলে ৬৮ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন তোলেন লিটন-সৌম্য। এর মাঝে মাত্র ২৬ বলে অর্ধশতক তুলে নেন লিটন কুমার দাস। সৌম্যও দারুণ খেলছিলেন। তবে ১১.১ ওভারে কটরেলের বলে ব্র্যাথওয়েটের হাতে ক্যাচ দিয়ে ফেরেন এই বামহাতি ব্যাটসম্যান। এর পূর্বে ২৬ বলে ৫ চার আর ১ ছক্কায় করেন ৩২ রান।
সৌম্যের বিদায়ের পর বেশিক্ষণ টিকতে পারেননি লিটনও। ৩৪ বলে ৬ চার আর ৪ ছক্কায় করেন ৬০ রান। এরপর দ্রুতই আউট হয়েছেন মুশফিক। ৩ বলে করেছেন ১ রান। তবে মাঝের ধাক্কা সামাল দিয়ে টাইগারদের বড় সংগ্রহের পথে নিয়ে যান অধিনায়ক সাকিব আল হাসান ও অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ।