-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

উত্তরা স্পোর্টং ক্লাবের শুরুটা হয়েছিল ভালোই। দলকে ৩৫ রানের ভিত গড়ে দেন তানজীদ হাসান আর আনিসুল ইসলাম ইমন। সম্ভাবনাময়ী ইনিংস ছিল তানজীদ হাসানের। কিন্তু ২৫ বলে ২৫ রান করে রান আউট হয়ে যান এ ওপেনার। কিছুটা মন্থর ছিলেন আরেক ওপেনার আনিসুল ইসলাম ইমন। তানজীদ হাসানের বিদায়ের পর উত্তরা স্পোর্টিং ক্লাবের রানের গতি কমতে থাকে।
৩২ বলে ১৩ রান করে দলীয় ৪৬ রানের মাথায় আনিসুল ইসলাম ইমন বিদায় নেন সোহরাওয়ার্দী শুভর বলে। এক ওভার পর আবরার আলমকে নিজের বলে নিজেই ক্যাচ ধরে সাজঘরে পাঠান দেলোয়ার হোসেন। রানের গতি কমতেই থাকে উত্তরা স্পোর্টিং ক্লাবের।
দলীয় ৫৮ রানের মাথায় আঘাত হানেন সাব্বির হোসেন। ১৩ বলে ৪ রান করে বিদায় নেন মিনহাজ হোসেন। অধিনায়ক মোহাইমিনুল খান আর শাখির হোসেনের জুটি থেকে আসে ২০ রান। রাকিবুল হাসানের বলে স্টাম্পিং হন মোহাইমিনুল খান। ৪৩ বলে ২১ রান করে ফিরে যান তিনি। এরপর শাখির হোসেনকে ফেরান সাব্বির হোসেন। ৩৮ বল টিকে মাত্র ৯ রান করেন শাখির হোসেন। নিজের পরের ওভারে জাহাঙ্গীর আলমকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন সাব্বির হোসেন। পরের ওভারেই বিদায় নেন সাইদুল ইসলাম।
৮৫ রানে ৮ উইকেট হারিয়ে খাদের কিনারায় চলে যায় উত্তরা স্পোর্টিং ক্লাব। অলআউট হওয়ার ক্ষণগণনা করা উত্তরা স্পোর্টিং ক্লাবের ইনিংস লম্বা করেন মিনহাজুল আবেদিন। এক প্রান্ত আগলে রেখেছিলেন তিনি। নবম উইকেটে নাইমুল ইসলামকে নিয়ে যোগ করেন ১৯ রান। দশম উইকেটে সোহেল রানাকে সাথে নিয়ে গড়েন ৪১ রানের জুটি। অর্ধশতক তুলে নেন মিনহাজুল আবেদিন। ৭৩ বলে ৫১ রান করে অপরাজিত ছিলেন তিনি। ১৪৫ রান করে অলআউট হয় উত্তরা স্পোর্টিং ক্লাব।
বল হাতে তিন উইকেট শিকার কহ্রেন সাব্বির হোসেন। দশ ওভারে মাত্র ২৭ রান দেন ডানহাতি মিডিয়াম পেসার। দুই উইকেট নেন বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান।
জবাব দিতে নেমে ওপেনিং জুটিতেই জয়ের কাছাকাছি চলে যায় শাইনপুকুর ক্রিকেট ক্লাব। শুরু থেকেই ঝড়ো ব্যাটিং করতে থাকেন সাব্বির হোসেন। অপর প্রান্তে থাকা 