-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

সাব্বির-মোসাদ্দেকের সেঞ্চুরিতে চালকের আসনে বাংলাদেশ।[/caption]
৪৪ রানে দুই উইকেট হারিয়ে তৃতীয় দিন শুরু করেছিল বাংলাদেশ ‘এ’ দল। তৃতীয় দিনে দলীয় মাত্র ২৯ রান যোগ করতেই ২৫ রান করে সান্দাকানের বলে ফিরে যান তুষার ইমরান। তবে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন সাব্বির ও মোসাদ্দেক মিলেই। দুই ব্যাটসম্যানের ধৈর্যশীল ব্যাটিং দলকে বড় স্কোরের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকে। এর মধ্যে ফার্স্ট ক্লাস ক্রিকেটের ১০ম সেঞ্চুরি তুলে নেন দলের অধিনায়ক মোসাদ্দেক।
রানের চাকা সচল রাখেন দুই ব্যাটসম্যানই। মোসাদ্দেকের পর সেঞ্চুরি তুলে নেন সাব্বিরও। এই নিয়ে ফার্স্ট ক্লাস ক্রিকেটে চতুর্থ সেঞ্চুরি হাঁকান সাব্বির। মোসাদ্দেক-সাব্বিরের গড়া ১৮৯ রানের জুটি ভাঙেন জয়াসুরিয়া। ব্যক্তিগত ১৩৫ রান করা মোসাদ্দেককে বোল্ড আউট করে সাজঘরে ফেরান জয়াসুরিয়া।
মোসাদ্দেক আউট হলেও থেমে থাকেননি সাব্বির। উইকেটকিপার-ব্যাটসম্যান জাকির হাসানকে নিয়ে এগিয়ে যান সাব্বির। তৃতীয় দিন শেষ হওয়া পর্যন্ত জাকিরের সঙ্গে ৭৭ রানের জুটি গড়েন সাব্বির। দিনশেষে ২৫৪ বলে ১৪৪ রান করে অপরাজিত রয়েছেন তিনি এবং ২৭ রান নিয়ে দিন শেষ করেন জাকির। শ্রীলঙ্কা ‘এ’ দলের হয়ে একটি করা উইকেট লাভ করেন লাহিরু গামেজ, অাসালঙ্কা, সান্দাকান ও জয়াসুরিয়া।
এর আগে শ্রীলঙ্কার করা প্রথম ইনিংসে ৪৪৯ রানের জবাবে ব্যাটিংয়ের শুরুটা ভালো করেন নি দুই ওপেনার সৌম্য সরকার ও 