-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

প্রথম টেস্ট শুরুর আগে চোট পান করুণারত্নে। ফলে সেই ম্যাচে আর তাকে পায়নি শ্রীলঙ্কা। করুণারত্নের পরিবর্তে ওই ম্যাচে অধিনায়কত্ব করেছিলেন দীনেশ চান্দিমাল। এখনো পুরোপুরি ফিট না হওয়ায় দ্বিতীয় ম্যাচেও খেলা হচ্ছে না করুণারত্নের। তাই তাকে দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। দ্বিতীয় ম্যাচেও শ্রীলঙ্কাকে নেতৃত্ব দিবেন চান্দিমাল।
নিয়মিত অধিনায়ক ছাড়াও যারা দল থেকে বাদ পড়েছেন তারা হলেন- কুশল মেন্ডিস, মিনোদ ভানুকা, লাহিরু কুমারা ও নুয়ান প্রদীপ। বায়ো বাবল থেকে মুক্তির পরে তারা বাড়িতে ফিরে যেতে পারবেন তবে বেশিদিন ছুটি তারা পাবেন না, আবার হাই-পারফরম্যান্স সেন্টারে ফিরতে হবে তাদেরকে।
করুণারত্নে চোটের জন্য বাদ পড়লেও মেন্ডিস বাদ পড়েছেন বাজে ফর্মের জন্য। টানা চার টেস্টে ০ রানে আউট হয়েছেন মেন্ডিস। গত পাঁচ ইনিংসে মেন্ডিসের ব্যাট থেকে মাত্র ১৫ রান এসেছিল। ফলে সিরিজের মাঝপথেই বাদ পড়তে হলো তাকে।
লঙ্কান অভিজ্ঞ পেসার সুরাঙ্গা লাকমল চোট কাটিয়ে ফিট হয়ে ফিরেছেন এবং দ্বিতীয় ম্যাচে তিনি খেলতে পারবেন। আবার শ্রীলঙ্কা পরিকল্পনা করেছে দ্বিতীয় ম্যাচে একজন পেসার ও তিনজন স্পিনার নিয়ে তারা খেলবে। তাই অভিজ্ঞ লাকমলকেই বেছে নিয়েছে দলটি। এইজন্য মিনোদ, লাহিরু ও নুয়ানকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে বিশ্ব ফার্নান্দো, অসিথ ফার্নান্দো ও দুশমান্থা চামিরা দলের সাথেই থাকবেন।
শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ মাঠে গড়াবে ২২ জানুয়ারি, গলে। প্রথম ম্যাচে ৭ উইকেটের জয়ে ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে আছে।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 