-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
সিরিজ জয়ের আনন্দে উল্লসিত বাংলাদেশ দল।[/caption]
টস জিতে প্রথমে ফিল্ডিং নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন বাংলাদেশের অধিনায়ক। মাত্র ১৩.৪ ওভারেই ভারতকে গুটিয়ে দেয় বাংলাদেশের বোলাররা। ১০১ রানেই অলআউট হয়ে যায় স্বাগতিকরা।
ভারতের ওপেনার সৌরভ রানের খাতা খোলার আগেই বোল্ড আউট হন। রিপনের বলে বোল্ড হন তিনি। আরেক ওপেনার অতুল করেন ৭ রান। তাকে রান আউট করেন রাজন। এরপর বাংলাদেশের উজ্জ্বল ফিরিয়ে দেন রমেশকে। ৩ চারের সাহায্যে ১৩ রান করে ফিরে যান তিনি। হুকুমকে এবং লক্ষনকেও ফিরিয়ে দেন উজ্জ্বল। হুকুমের ব্যাট থেকে আসে ১০ রান। লক্ষন করেন ৪ রান। নিজের প্রথম দুই ওভারেই তিন উইকেট শিকার করেন উজ্জ্বল।
এরপর ভারতের হাল ধরেন ললিত। রাহুল ও শহীদ আনসারি দুজনই রানের খাতা খোলার আগে ফিরে যান। একাই লড়েন ললিত। অপরাজিত ৩২ রানের ইনিংস খেলেন তিনি। তার ইনিংসে ছিল ছয়টি চার। শেষদিকে দুই চারে ১১ রান করেন সুনিল। কমলাকার ১ এবং অমিত ০ রান করেই ফিরে যান। বাংলাদেশের উজ্জ্বল শিকার করেন ৪ উইকেট।
১০২ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরুতেই মোহাম্মদ মহসীনকে হারায় বাংলাদেশ। ১ রান করে সৌরভের বলে বোল্ড হন তিনি। আরেক ওপেনার রিপনও তার ইনিংসে লম্বা করতে পারেননি। ৮ রান করে ফিরে যান তিনি। ৬ রান করে বিদায় নেন উজ্জ্বল। তারপর হাল ধরেন মিঠু এবং মোর্শেদ। তাদের নিরবিচ্ছিন্ন জুটিতে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।
৫০ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন মিঠু। পাঁচ চারে সাজানো ২৪ রান করে অপরাজিত ছিলেন মোর্শেদ।