-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

উইকেট উদযাপনে চাহাল-কোহলিরা। ছবি: আইসিসি[/caption]
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সফরকারী ভারত। ভারতের হয়ে আজ ব্যাটিংয়ে নামা সব ব্যাটসম্যানই রান পেয়েছেন। দুই ওপেনার রোহিত শর্মা ও শিখর ধাওয়ানের জোড়া অর্ধশতকে তিন শতাধিক সংগ্রহ পায় সফরকারীরা। শিখর ৬৬ রানে আউট হয়ে গেলেও রোহিত থেমেছেন সেঞ্চুরির কাছাকাছি যেয়েই ৮৭ রানে। বিরাট কোহলি ও আম্বাতি রাইডু করেছেন যথাক্রমে ৪৩ ও ৪৭ রান।
শেষের দিকে মহেন্দ্র সিং ধোনি ও কেদার যাদবের ঝড়ো পার্টনারশিপে ৩০০ পেরিয়ে যায় ভারতের দলীয় সংগ্রহ। ধোনি ৩৩ বলে ৪৮ ও কেদার ১০ বলে ২২ রান করে থাকেন অপরাজিত। ভারতের মোট সংগ্রহ হয় ৩৩৪ রান।
জবাবে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা নিউজিল্যান্ড গুটিয়ে যায় ২৩৪ রানেই। স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ ৫৭ রান করেন ব্রেসওয়েল। ভারতের নিয়ন্ত্রিত বোলিংয়ে টম লাথাম ৩৪ ও কলিন মানরো ৩১ ছাড়া আর কেউ ত্রিশের কোটা পেরোতে পারেনি।
ভারতের চাইনাম্যান কুলদীপ যাদব ৪৫ রানের বিনিময়ে তুলে নিয়েছেন ৪ টি উইকেট। এছাড়া ভুবনেশ্বর ও চাহাল নিয়েছেন ২ টি করে উইকেট। কেদার যাদব ও মোহাম্মদ শামি পেয়েছেন ১ টি করে উইকেট। তবে ইনিংস সর্বোচ্চ ৮৭ রান করে ম্যাচ সেরা হয়েছেন ওপেনার রোহিত শর্মা।
প্রথম দুইটি ম্যাচই জিতে নিয়ে সিরিজে ২-০ তে এগিয়ে আছে ভারত। প্রথম ম্যাচটি ভারত জিতেছিল ৮ উইকেটে। নিউজিল্যান্ড ও ভারতের মধ্যকার তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৮ শে জানুয়ারি।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ৩২৪/৪ (রোহিত শর্মা ৮৭, শিখর ধাওয়ান ৬৬, বিরাট কোহলি ৪৩, আম্বাতি রাইডু ৪৭, মহেন্দ্র সিং ধোনি ৪৮*, কেদার যাদব ২২। ট্রেন্ট বোল্ট ২/৬১, ফার্গুসন ২/৮১)
নিউজিল্যান্ড: ২৩৪/১০ ( মার্টিন গাপটিল ১৫, কলিন মানরো ৩১, কেইন উইলিয়ামসন ২০, টেইলর ২২, লাথাম ৩৪, নিকোলস ২৮, গ্রান্ডহোম ৩, ব্রেসওয়েল ৫৭, সোধি ০, ফার্গুসন ১২, বোল্ট ১০। কুলদীপ যাদব ৪/৪৫, ভুবনেশ্বর ২/৪২, শামি ১/৪৩, কেদার যাদব ১/৩৫, চাহাল ২/৫২)