-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে আগে বোলিং করতে নামে শ্রীলঙ্কা। অ্যারন ফিঞ্চ ও বেন ম্যাকডারমটের ৩৩ রানের উদ্বোধনী জুটি ভাঙেন নুয়ান থুসারা। জশ ইংলিসের সাথে ২৭ রান যোগ করে ওয়ানিন্দু হাসারাঙ্গার শিকার হন ফিঞ্চ। অজি অধিনায়ক করেন ২০ বলে ২৫ রান। গ্লেন ম্যাক্সওয়েল ১২ বলে ১৫ রান করে মহিশ থিকশানার বলে আউট হন।
অস্ট্রেলিয়াকে লড়াকু সংগ্রহ এনে দেওয়ার পথে ইনিংসে সর্বোচ্চ ৪৮ রান করে হাসারাঙ্গার দ্বিতীয় শিকারে পরিণত হন ইংলিস। ৩২ বলে ৪৮ রান করেন তিনি। ইংলিসের ইনিংসে ছিল পাঁচটি বাউন্ডারি। এছাড়া স্টিভ স্মিথ ১৫ বলে ১৪ রান, মার্কাস স্টয়নিস ১৮ বলে ১৯ রান, ম্যাথু ওয়েড ৪ বলে ১৩ রান করেন। অস্ট্রেলিয়া পায় ৬ উইকেটে ১৬৪ রানের সংগ্রহ।
জবাব দিতে নেমে রানের খাতা খোলার আগেই দানুশকা গুনাথিলাকা ও চরিথ আসালঙ্কা রানের খাতা খোলার আগেই এবং অভিষ্কা ফার্নান্দো ৫ রান করে বিদায় নিলে শ্রীলঙ্কার জন্য ম্যাচ কঠিন হয়ে যায়। ২৫ রানে ৩ উইকেট হারায় শ্রীলঙ্কা। দীনেশ চান্দিমাল ২২ বলে ১৯ রানের ইনিংস খেলার পথেই এই ধাক্কা সামাল দেন। আরেক প্রান্ত আগলে রাখেন পাথুম নিসাঙ্কা।
[caption id="attachment_191765" align="alignnone" width="650"]
ম্যাচে সর্বোচ্চ ৭৩ রান করেন নিসাঙ্কা[/caption]
অধিনায়ক দাসুন শানাকা ১৯ বলে ৩৪ রানের ইনিংস খেলে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরান। তার বিদায়ের পর চামিকা করুনারত্নেও শূন্য রানে বিদায় নেন। ৯ বলে ১৩ রান করে সাজঘরে ফেরেন হাসারাঙ্গা। ৫৩ বলে ৭৩ রানের ঝলমলে ইনিংস খেলে দলকে পেন্ডুলামে ঝুলিয়ে রেখে শেষ ওভারে আউট হন নিসাঙ্কা। মহিশ ৩ বলে ১০ রান করে ম্যাচ টাই করেন। নির্ধারিত ২০ ওভারে শ্রীলঙ্কাও থামে ১৬৪ রানে।
সুপার ওভারে আগে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। শানাকার সাথে ক্রিজে যান চান্দিমাল। প্রথম দুইটি বলই মিস করেন শানাকা। তৃতীয় বলে একটি রান পেলেও চান্দিমাল রান-আউট হয়ে যান। পরের তিন বলে যথাক্রমে শানাকা ১ রান, নিসাঙ্কা ২ রান ও শানাকা ১ রান নিলে শ্রীলঙ্কা সুপার ওভারে পায় ৫ রান।
অস্ট্রেলিয়ার পক্ষে ব্যাট করতে নামেন ম্যাক্সওয়েল ও স্টয়নিস। ম্যাক্সওয়েল প্রথম বলে ১ রান সংগ্রহ করেন। পরের দুইটি বলে টানা দুইটি চার হাঁকিয়ে অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত করেন স্টয়নিস। সুপার ওভারে বোলিং করেছিলেন হাসারাঙ্গা।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া ১৬৪/৬ (২০ ওভার)
ইংলিস ৪৮, ফিঞ্চ ২৫, স্টয়নিস ১৯;
চামিরা ২/৩০, হাসারাঙ্গা ২/৩৩।
শ্রীলঙ্কা ১৬৪/৮ (২০ ওভার)
নিসাঙ্কা ৭৩, শানাকা ৩৪, চান্দিমাল ১৯;
হ্যাজলউড ৩/২২;
অস্ট্রেলিয়া সুপার ওভারে জয়ী।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 




