-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

নিদাহাস ট্রফির জেতা ম্যাচ দুটিকে বাংলাদেশের সেরা দুটি টি-২০ ম্যাচ আখ্যা দিয়ে শনিবার সাংবাদিকদের সাথে আলাপকালে 'নড়াইল এক্সপ্রেস' খ্যাত এই ক্রিকেটার বলেন, 'টি-টোয়েন্টিতে বাংলাদেশের সেরা দুটি ম্যাচ যদি বিবেচনা করা হয়, সেটা নিহাদাস ট্রফিতেই। মুশফিক যেটা জিতিয়েছিল, তারপর (মাহমুদউল্লাহ) রিয়াদ কাল জেতাল।'
দুই ম্যাচের শুরুতেই বাংলাদেশের ইনিংসের শক্ত ভিত গড়ে দিয়েছিলেন বাঁহাতি ওপেনার তামিম ইকবাল। প্রথম ম্যাচে তার দ্রুত ইনিংসে বাংলাদেশ পায় ভালো শুরু। দ্বিতীয় ম্যাচে তিনিই ছিলেন দলের একমাত্র পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলা ব্যাটসম্যান। তামিমকে ফাইনালেও জ্বলে উঠতে হবে- এমন তাড়না ব্যক্ত করে মাশরাফি সাংবাদিকদের বলেন, 'দুই জয়ে কোনোভাবেই তামিমের অবদান কম না। দুই ম্যাচেই সুরটা বেঁধে দিয়েছে তামিম। ও আউট না হলে হয়তো আরও আগে জিততে পারতাম। দুইটা ম্যাচ জেতায় আমি মনে করি ওর বড় অবদান রয়েছে। শেষ করে আসার সামর্থ্য আছে মাহমুদউল্লাহ, মুশফিকের। তবে শুরুতে জ্বলে উঠতে হবে তামিমকে।'
মাশরাফির চোখে, শুক্রবারের ম্যাচ টাইগারদের জন্য ছিল 'স্নায়ু চাপের ম্যাচ'। শেষ ওভারে ১২ রান প্রয়োজন ছিল টাইগারদের। প্রথম দুই বলে আসেনি কোনো রান, বিপরীতে হারাতে হয়েছে একটি উইকেট। ম্যাচের ঐ পরিস্থিতিতে নো বল না দেওয়া সংক্রান্ত বিতর্কে উত্তেজিত হয়ে পড়েন বাংলাদেশ দলের খেলোয়াড়েরা। খেলা শেষ না করেই মাঠ থেকে বের হয়ে যাওয়ার মতো পরিস্থিতিরও সৃষ্টি হয় তখন। ঐ অবস্থা থেকে শেষ ৪ বলে ২ উইকেট হাতে থাকা বাংলাদেশের প্রয়োজন ছিল ১২ রান। সাধারণ দৃষ্টিতে এখান থেকে জয় তুলে আনা কঠিন মনে হলেও মাহমুদউল্লাহ্ রিয়াদ জয় নিশ্চিত করেন ১ বল হাতে রেখেই। মাশরাফির কাছে রিয়াদের ঝড়ো ইনিংসের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ পরিস্থিতি বুঝে তার মারকুটে শুরুটাই। ফাইনাল নিশ্চিত করার রোমাঞ্চকর ম্যাচে শ্রীলঙ্কাকে হারানো প্রসঙ্গে মাশরাফির ভাষ্য, 'সবার জন্য খুব স্নায়ু চাপের ম্যাচ ছিল। বিশেষ করে খেলাটা যখন শেষ ওভার পর্যন্ত গেছে। ৪ বলে ১২ লাগবে। তারপর (মাহমুদউল্লাহ) রিয়াদ যখন প্রথম চার মারল, তখন মনে হল সম্ভব। রিয়াদ যেভাবে খেলেছে তা আউটস্ট্যান্ডিং। ১৮ বলে অপরাজিত ৪৩ রান করেছে, এটা ব্যাপার না। মাঠে এসেই যে আক্রমণ শুরু করেছে, সেটাই ছিল বড় ব্যাপার।'
এই কথা অনস্বীকার্য- শুক্রবার রিয়াদ জ্বলে না উঠলে বাংলাদেশের জয় পাওয়া ছিল ভীষণ দুরূহ ব্যাপার। রিয়াদ ছাড়া কেউই শেষদিকে ঝড়ো ইনিংস খেলতে পারেননি। এতে হাতছাড়া হতে পারত জয়টাই। অন্যরা যেমন এই ম্যাচে জ্বলে উঠতে পারেননি, রিয়াদও যেমনি প্রতি ম্যাচে খেলতে পারবেন না বড় ইনিংস- ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে এটাই বলা যায়। তাই ম্যাচ জেতাতে হলে রিয়াদের মতো জ্বলে উঠতে হবে অন্য কাউকে।
আর তাই নিদাহাস ট্রফির ফাইনাল সহ ভবিষ্যতের টি-২০ ম্যাচগুলোতে ভালো করার জন্য রিয়াদের মতো দলের অন্যদেরও জ্বলে ওঠার তাগিদ দিলেন মাশরাফি বিন মুর্তজা। সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, 'ম্যাচের যে চিত্র ছিল, কাউকে না কাউকে উদ্যোগ নিতে হত। যদি দেখেন, প্রথম বল থেকে রিয়াদই উদ্যোগটা নিয়েছে। টি-টোয়েন্টিতে কোনো একজনকে এমন খেলতে হয়। তাহলে ম্যাচগুলো জেতা যায়। প্রতিদিন হয়তো রিয়াদ এই ভূমিকা পালন করতে পারবে না। কিন্তু কাউকে না কাউকে এই কাজটা করতে হবে। এইভাবেই কিন্তু টি-টোয়েন্টি ম্যাচগুলো জেতে।'



