-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

প্রথম ম্যাচ মিনিস্টার গ্রুপ রাজশাহীর কাছে হেরে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে চাইবে বেক্সিমকো ঢাকা। নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে মিঠুনের গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে। আর টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচ খেলার আগে বেশ আত্মবিশ্বাসী দলটির অধিনায়ক মিঠুন। ব্যাট হাতে চট্টগ্রাম অধিনায়কের মূল ভরসা দুই মারকুটে ওপেনার লিটন ও সৌম্য।
নিজেদের দিনে লিটন এবং সৌম্য যে বোলারদের গুঁড়িয়ে দিতে পারে সেটি বেশ ভালোভাবে জানা মিঠুনের। তবে মিঠুন নির্দিষ্ট কোন ক্রিকেটারের উপর ভরসা করে মাঠে নামতে চান না। দল হিসেবে খেলে সাফল্য পেতে চান তিনি।
“যেহেতু আমরা একটা দল, আমি একা কাউকে নিয়ে খুব বেশি আশাবাদী না। আমরা দলকে নিয়ে বেশি আশাবাদী। আমরা জানি লিটন এবং সৌম্যর সামর্থ্য কী। তাদের দিনে তারা একা হাতেই ম্যাচ জেতাতে পারে। সে সক্ষমতা তাদের আছে।”
তিনি আরও যোগ করেন, “এই পর্যায়ে খেলতে এসে আমার মনে হয় না কোনো খেলোয়াড় গত দুই তিন ম্যাচে কী করলাম সেটি নিয়ে না পড়ে থাকে কিংবা পরের ম্যাচে কী হবে সেটা চিন্তা করে। সেটা উচিতও না। আপনি একটা ম্যাচ ভালো খেললে সবাই পেছনের সবকিছু সবাই ভুলে যায়। পেছনের কথা চিন্তা না করে নতুন টুর্নামেন্ট নতুন একটা সুযোগ সেভাবেই চিন্তা করা উচিত।”
বেক্সিমকো ঢাকার বিপক্ষে ম্যাচটি আরম্ভ হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। আগামী ২৮ নভেম্বর নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে জেমকন খুলনার বিপক্ষে।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 