-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

অস্ত্রধারী হামলাকারী যখন আল নূর মসজিদে নির্বিচারে গুলি চালাচ্ছে, ক্রিকেটাররা তখন জুমার নামাজ পড়তে মসজিদে প্রবেশের অপেক্ষায়। সৌভাগ্যবশত রক্ষা পাওয়া ক্রিকেটাররা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
এরপর তৃতীয় টেস্ট বাতিল করা হয়, তড়িঘড়ি করে দেশে ফিরে আসেন ক্রিকেটাররা। বাংলাদেশি ক্রিকেটারদের সেই বিপদের কথা ভুলেনি ক্রিকেট দুনিয়া। নিউজিল্যান্ড সফরের আগে ভারত তাই একটু বেশিই সতর্ক।
এ মাসেই ভারত জাতীয় দল যাবে নিউজিল্যান্ড সফরে। ক্রাইস্টচার্চের সেই হামলার মত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে এজন্য উচ্চ পর্যায়ের নিরাপত্তার চাহিদার কথা নিউজিল্যান্ড ক্রিকেটকে জানিয়েছে ভারত। সিরিজের আয়োজক সংস্থাটিও কথা দিয়েছে- ভারতের চাহিদা অনুযায়ীই নিরাপত্তার ব্যবস্থা করা হবে।
নিউজিল্যান্ড পরিচিত শান্তিপূর্ণ দেশ হিসেবে। বাংলাদেশি ক্রিকেটাররা যেদিন হামলা থেকে অল্পের জন্য বেঁচে যান, সেদিন খেলোয়াড়দের সাথে পুলিশ বা নিরাপত্তারক্ষী দূরে থাক, লিঁয়াজো অফিসারও ছিলেন না। তবে সতর্ক অবস্থানে থাকা বিসিসিআই কোনো ধরনের ঝুঁকি নিতে নারাজ।
বিসিসিআইর দাবি অবশ্য মেনে নিয়েছে নিউজিল্যান্ড। জানিয়েছে- কড়া নিরাপত্তার চাদরেই মার্চের প্রথম দিক পর্যন্ত সফর করবে ভারতীয় দল।
এ বিষয়ে একটি ভারতীয় সংবাদমাধ্যমকে নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট বলেন, 'যেকোনো সফরকারী দলের জন্যই নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ নিয়ে প্রকাশ্যে মন্তব্য করব না। তবে আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছি।'