-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে শ্রীলঙ্কাকে ২ উইকেটে হারায় বাংলাদেশ। রোমাঞ্চকর ম্যাচটি গড়ায় লক্ষ্যে খেলতে নামা বাংলাদেশের ইনিংসের শেষ ওভার পর্যন্ত। ম্যাচ শেষে হারের দুঃখ সইতে না পেরে বাংলাদেশি সমর্থক শোয়েব আলীর উপর অতর্কিত হামলা করে বসেন গ্যালারিতে থাকা শ্রীলঙ্কার সমর্থকরা।
বেশ কয়েক বছর ধরে বাংলাদেশের ম্যাচগুলোতে বাঘ সেজে ক্রিকেট দলকে সমর্থন জুগিয়ে আসছেন হামলার শিকার শোয়েব। ক্রিকেটের প্রতি ভালোবাসা ও উন্মাদনার কারণে দেশে-বিদেশে পরিচিত মুখ তিনি।
গ্যালারিতে বসে দলকে সমর্থন জোগানোর অংশ হিসেবে শোয়েবও পাড়ি জমান শ্রীলঙ্কায়। সেখানে যথারীতি বাংলাদেশের ম্যাচগুলোতে বাঘের মতো সেজে দলকে সমর্থন দিয়ে যাচ্ছিলেন তিনি।
বাংলাদেশের ফাইনাল নিশ্চিত করা ম্যাচ শেষে শোয়েব নিজেই জানান তার উপর হামলার কথা। তার দাবি, মাঠে উপস্থিত দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের সামনেই হামলার শিকার হয়েছেন তিনি।
তিনি জানান, হামলার পর জায়গা নিরাপদ না হওয়ায় তিনি দৌড়ে কর্তব্যরত পুলিশ সদস্যদের কাছে যান। এ সময়ও তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেন লঙ্কান সমর্থকরা। তিনি বলেন, 'পুলিশেরা কিচ্ছু করেনি। আমার কষ্ট এখানেই। প্রশাসনের সামনে এভাবে হামলা করল, ওরা চেয়ে চেয়ে দেখল। তবে বাংলাদেশ ম্যাচ জিতেছে এটাই আমার কাছে বেশি।'