-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫১ রান সংগ্রহ করে পেশোয়ার জালমি। উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে নেমে অবশ্য খুব একটা ভালো পারফরমেন্স প্রদর্শন করতে পারেননি তামিম। দুটি চারের সহায়তায় ১১ বলে ১১ রান করেন তিনি। অবশ্য তামিম সাজঘরে ফেরার আগেই সাজঘরে ফেরেন আরেক ওপেনার কামরান আকমল (০)।
তামিম ও কামরানের বিদায়ের পর দলের হাল ধরেন ডোয়াইন স্মিথ ও মোহাম্মদ হাফিজ। তৃতীয় উইকেটে দুজনে গড়েন ৩৫ রানের কার্যকরী পার্টনারশিপ। স্মিথ ২৪ রানে ফিরে গেলেও একপ্রান্ত আগলে রেখে খেলতে থাকা হাফিজ ৫৯ রান করে দলকে সম্মানজনক পুঁজির ভিত এনে দেন। ৫২ বলের মোকাবেলায় ছয়টি চার ও একটি ছক্কার সহায়তায় এই ইনিংস খেলেন তিনি।
শেষদিকে অধিনায়ক ড্যারেন স্যামির ১১ বলে ২৯ রানের ঝড়ো ইনিংস ১৫১ রানের সংগ্রহ এনে দেয় ৬ উইকেট হারানো পেশোয়ার জালমিকে।
মুলতান সুলতান্সের পক্ষে মোহাম্মদ ইরফান দুটি এবং সোহেল তানভীর, জুনায়েদ খান, ইমরান তাহির ও হারদুস ভিলজয়েন একটি করে উইকেট শিকার করেন।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই উইকেট হারায় মুলতানও। দলীয় ৭ রানে শূন্য রানে ফিরে যান ওপেনার আহমেদ শেহজাদ। তবে আরেক ওপেনার ও ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা খেলতে থাকেন দেখেশুনে। তিনটি চার ও দুটি ছক্কার সাহায্যে ৫১ বলে ৫৭ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে থামেন তিনি।
সাঙ্গাকারার বিদায়ের আগেই আউট হয়ে যান ২১ রান করা শোয়াইব মাকসুদ। শেষদিকে অধিনায়ক শোয়েব মালিকের ৩০ বলে ৪২ ও কাইরন পোলার্ডের ১৩ বলে ২১ রানের ইনিংস মুলতানকে জয় এনে দেয় ৫ বল ও ৭ উইকেট বাকি থাকতেই।
পেশোয়ারের পক্ষে ওয়াহাব রিয়াজ শিকার করেন দুটি উইকেট। ম্যাচসেরা হন কুমার সাঙ্গাকারা।
সংক্ষিপ্ত স্কোর-
পেশোয়ার ১৫১/৬ - ২০ ওভার (হাফিজ ৫৯, স্যামি ২৯; ইরফান ১৯/২)
মুলতান ১৫২/৩ - ১৯.১ ওভার (সাঙ্গাকারা ৫৭, মালিক ৪২*)
ফল- মুলতান সুলতান্স ৭ উইকেটে জয়ী।