-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

এই টেস্ট শেষ করে দেশের বিমানে চড়ছেন বিরাট কোহলি। ভারতীয় অধিনায়কের স্ত্রী আনুশকা শর্মা সন্তানসম্ভবা, কোহলি এই গুরুত্বপূর্ণ সময়ে স্ত্রীর পাশে থাকতে চাইছেন। কোহলিবিহীন ভারত নিশ্চয়ই আরও ভুগবে অস্ট্রেলিয়ায়। তবে এমন লজ্জার কুকীর্তি এড়াতে কী করতে হবে, সেই উপায় বাতলে দিয়েছেন ভারতের কিংবদন্তি সাবেক ক্রিকেটার শচীন টেন্ডুলকার।
অ্যাডিলেডে অজিদের পেস আক্রমণের সামনে দাঁড়াতেই পারেনি ভারত। কামিন্স-হ্যাজলউডের বাউন্স সামলাতে হিমশিম খেয়েছেন ভারতীয় ব্যাটসম্যানরা। বিশেষ করে দ্বিতীয় ইনিংসে ভারতকে এত কঠোরভাবে চেপে ধরেছিল অস্ট্রেলিয়া, সফরকারী দলের কেউই দুই অঙ্কের রানের দেখা পাননি।
মাত্র ১৮ বছর বয়সে অস্ট্রেলিয়ায় খেলতে গিয়ে শচীন দক্ষ হাতে সামলেছিলেন অস্ট্রেলিয়ার পেসারদের, এক সফরে হাঁকিয়েছিলেন দুটি সেঞ্চুরি। সেই অভিজ্ঞতা থেকেই শচীনের দাওয়াই, 'সে সময় সবাই (অস্ট্রেলিয়া দলের) শীর্ষস্থানীয় বোলার ছিল। ১৯৮৭-৮৮ সালে বলবয় ছিলাম আমি, যে কিনা ১৯৯১-৯২ মৌসুমে তাদের বিপক্ষেই খেলেছে। জানতাম, একবার তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেলে কেউ আর আমার বয়স নিয়ে ভাববে না।'
উত্তরসূরিদের পরামর্শ দিয়ে শচীন আরও বলেন, 'আমি চ্যালেঞ্জের মুখোমুখি হতে প্রস্তুত ছিলাম। আমাকে ঐ সফরটা বদলে দিয়েছে। শিখিয়েছে বড় ম্যাচে কীভাবে খেলতে হয়। ব্যাটসম্যান ইতিবাচক মানসিকতা নিয়ে মাঠে নামলে, রক্ষণাত্মক মানসিকতার পাশাপাশি রান করার উপায় খুঁজলে রান করার সুযোগ পাবে। আমি ভেবেছিলাম, কেন সবসময় উপরে ব্যাট রেখে খেলতে হবে! থার্ডম্যান না থাকলে তো ব্যাট বলে নিচে রেখে গতিকে কাজে লাগানো যায়। যদি ওরা খাটো লেন্থে ভুল করে, তখন আমি স্লিপ বা গালিতে থাকা ফিল্ডারের মাথার ওপর দিয়ে হাঁকাতে পারব। এসব ক্ষেত্রে যদি টাইমিং ঠিক করতে না-ও পারি, বাড়তি গতি আর বাউন্সের কারণেই বল ফিল্ডারকে পার করে যাবে।’
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 