-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

প্রথম টেস্ট ম্যাচ খেলে কোহলির দেশে ফিরে যাওয়ার ব্যাপারটি আগে থেকেই নিশ্চিত ছিল। কিন্তু তার সাথে আরও আধা ডজন অভিজ্ঞ ক্রিকেটারকে হারাতে তা হয়তো কস্মিনকালেও ভেবেছিল না ভারত। প্রথম টেস্ট ম্যাচে মোহাম্মদ শামির চোট দিয়ে শুরু। একেএকে উমেশ যাদব, রবীন্দ্র জাদেজা, হনুমা বিহারি, রবীচন্দ্রন অশ্বিনদের হারিয়েছে ভারত। ফলে একাদশ গঠন করতেই বিপাকে পড়তে হচ্ছিল সফরকারীদের।
শামি-যাদবদের চোটের ফলে মোহাম্মদ সিরাজ ও থাঙ্গারাসু নটরাজনদের দরজা খুলে যায়। অভিষেক হয় নবদ্বীপ সাইনিরও। অশ্বিনের চোটের কারণে নেট বোলার ওয়াশিংটন সুন্দরকেও। ওপেনার শুবমান গিলেরও অভিষেক হয় সিরিজের শুরুতেই। প্রায় আড়াই বছর পরে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলার সুযোগ পান শার্দুল ঠাকুর। এই আনকোরা ক্রিকেটারদের নিয়ে গড়া দলই ব্রিসবেনে তিন দশকের রেকর্ড ভেঙে জয় ছিনিয়ে নেয়।
এমন জয় এনে দিয়েছেন যার, তাদের তো অবশ্যই পুরস্কার প্রাপ্য! ভারতের বিখ্যাত প্রতিষ্ঠান মাহিন্দ্রা লিমিটেডের মালিক আনন্দ মাহিন্দ্রা তাই ঘোষণা দিয়েছেন, সিরাজ, সুন্দর, শার্দুল, শুবমান, সাইনি ও নটরাজনকে তার পক্ষ থেকে নতুন এসইউভি গাড়ি উপহার দেওয়ার। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক বার্তায় এই ঘোষণা দেন আনন্দ।
এই উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন শার্দুল। ২৯ বছর বয়সী পেস বোলার টুইটারেই আনন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন এমন উদ্যোগ ভবিষ্যত তারকাদের জন্যও হবে অনুপ্রেরণাদায়ক।