-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

জিম্বাবুয়ের বিপক্ষে ১০২ রানের ঝলমলে অপরাজিত ইনিংস খেলেছেন বিসিবি একাদশের অধিনায়ক সৌম্য।[/caption]
শুক্রবার সাভারের বিকেএসপিতে অনুষ্ঠিত বিসিবি একাদশ-জিম্বাবুয়ের ম্যাচে অধিনায়কত্বের ব্যাটন ছিল সৌম্যের হাতে। আর অধিনায়ক হিসেবে দলকে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন তিনি। ১০২ রানের ঝকঝকে একটি ইনিংস খেলে শেষ পর্যন্ত অপরাজিত থেকে, দলকে জয়ের তীরে নোঙর করিয়েই মাঠ ছেড়েছেন তিনি।
বল হাতেও চমৎকার পারফর্ম করেছেন করেছেন সৌম্য। কোনো উইকেট হয়তো তিনি পাননি, কিন্তু নিয়ন্ত্রিত বোলিংয়ের মাধ্যমে ৫ ওভার বল করে মাত্র ৯ রান দিয়েছেন তিনি। এবং ৫ ওভারের মধ্যে দুইটিই ছিল মেইডেন।
এর আগে গতকালই শেষ হওয়া জাতীয় লীগের তৃতীয় রাউন্ডেও খুলনার হয়ে দারুণ আলো ছড়িয়েছেন তিনি। রংপুরের বিপক্ষে দুই ইনিংসেই পেয়েছেন অর্ধশতকের দেখা। প্রথম ইনিংসে ৭৬ রানে আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসেও ৭১ রান এসেছে তার ব্যাট থেকে। এছাড়া দ্বিতীয় ইনিংসে আগুনে বোলিং করে ৬১ রানের বিনিময়ে পাঁচ উইকেট তুলে নিয়েছেন তিনি। সেই সুবাদে পেয়েছেন ম্যাচসেরার পুরস্কারও। তাছাড়া প্রথম রাউন্ডে রাজশাহীর বিপক্ষেও ১০৩ রানের একটি অসাধারণ ইনিংস খেলেছিলেন তিনি।
সবমিলিয়ে সৌম্যের বৃহস্পতি এখন তুঙ্গে। দীর্ঘদিন ধরে নিজেকে হারিয়ে খুঁজতে থাকার পর অবশেষে তিনি ফিরেছেন তার চিরাচরিত রূপে। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো, আসন্ন জিম্বাবুয়ে সিরিজে জাতীয় দলের জার্সি গায়ে দেখা যাবে না এই ইন-ফর্ম অলরাউন্ডারকে। তবে তাকে যে খুব বেশিদিন জাতীয় দলে ব্রাত্য থাকতে হবে না, সেই ইঙ্গিত দিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ শেষে সৌম্যের জাতীয় দলে ফেরা সম্পর্কে সংবাদমাধ্যমকে নান্নু জানান, এখনও চোখের আড়াল হননি তিনি। যখনই প্রয়োজন হবে, তখনই ডেকে নেয়া হবে তাকে। 'সৌম্য আমাদের চোখের আড়াল হয়নি। ও তো আমাদের ৩০ জনের পুলের মধ্যেই আছে। আমরা একটা প্রসেসের মধ্যে আছি। এই জিম্বাবুয়ে সিরিজের স্কোয়াডে আমাদের কিছু খেলোয়াড়কে দেখতে হচ্ছে। সৌম্য সরকারকে যদি দরকার হয়, সবসময় বলি দেশের জন্য কাউকে দরকার হলে তাকে সবসময় নেওয়া হবে।'
তবে সৌম্যকে এমন 'প্রয়োজনে ডেকে নেয়া' কিন্তু আগেও হয়েছে। এই তো গেল মাসেই সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ চলাকালীন 




